চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্জ্য ব্যবস্থাপনায় যেসব নির্দেশ দিলেন মেয়র তাপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 11, জুন 2020
in জনপদ
A A
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র তাপসের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের নির্দেশ দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে দাপ্তরিক বৈঠকে কর্পোরেশনের সকল ওয়ার্ডে একটি করে এসটিএস স্থাপনের এই নির্দেশনা দিলেন কর্পোরেশনের মেয়র তাপস।

বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভূক্ত ১৮টি ওয়ার্ডসহ ৭৫টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে ২৫টি ওয়ার্ডে এসটিএস রয়েছে। ফলে, বাকি ৫০টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা দিনে দিনে কঠিনতর হয়ে উঠছে, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ।

এছাড়াও, অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে, সেজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য করপোরেশনের মেয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন এবং আগামী ৩০ বছরের মেগা প্ল্যানের সাথে সমন্বয় রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিস্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের একার পক্ষে কষ্টসাধ্য জানিয়ে মেয়র তাপস জনগণকে ব্যক্তিগত পর্যায়েও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানান।

সেসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকী, সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে অংশ নেন।

Tags: শেখ ফজলে নূর তাপস
Previous Post

বাজেটে রূপপুর-পদ্মাসেতুসহ ৭ মেগা প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব

Next Post

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

Next Post
অস্ত্র, মোবাইল, টাকা ও মাদকসহ আটকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

জনপ্রিয় রাজনীতিবিদরা বাজেট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে: জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT