চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্জ্য অপসারণে মেয়রের আশার বাণী বাস্তবে পরিণত হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:39 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2017
in সম্পাদকীয়
A A
বর্জ্য ও আবর্জনা জমে থাকা রাস্তার দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের মতো এবারও কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সাফল্য দাবি করেছে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে বিদেশের একটি হাসপাতালে ভর্তি থাকায় দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে ঈদ উল আজহার পরের দিন বিস্তারিত তুলে ধরেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তার দাবি ২৪ ঘণ্টার মধ্যেই দুই সিটির ৯০ শতাংশ বর্জ্য অপসারণের কাজ শেষ করা হয়েছে। তিনি জানান, এবার ঢাকায় ২২ হাজার টন বর্জ্য জমেছিল। আমরা জানি এ এক বিশাল কর্মযজ্ঞ। প্রায় তিন মাস আগে থেকে শুরু হয়েছিল এর প্রস্তুতি। মেয়র নিজেই জানিয়েছেন, প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন। তবে এক্ষেত্রে সিটি করপোরেশনের সফলতা শতাংশের হিসাবে না মেপেই এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা ধন্যবাদ দিতে চাই। আমরাও স্বীকার করছি কিছু কিছু এলাকায় সম্পূর্ণভাবে বর্জ্য  অপসারণ করতে পারেনি সিটি করপোরেশন। কিন্তু তাদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। আর শতভাগ এলাকার বর্জ্য অপসারণের ব্যর্থতা শুধুই যে সিটি করপোরেশনের; তা আমরা মনেকরি না। এক্ষেত্রে নগরবাসীরও দায় আছে। পরিবেশ দূষণ এড়াতে গত বছরের মতো এবছরও পশু কোরবানির জন্য ১১৭৪টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু বেশিরভাগ মানুষ রাজধানী জুড়ে যত্রতত্র পশু কোরবানি করেছেন। আর এ নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষেও কোন উদ্যোগ ছিল না। এক্ষেত্রে তাদের অসহায়ত্ব আমারও লক্ষ্য করেছি। অবশ্য সবকিছু ছাপিয়ে মেয়র আমাদের নতুন আশার বাণী শুনিয়ে বলেছেন, তারা আইন দিয়ে নগরবাসীকে এটা মানতে বাধ্য করতে চান না। বরং উদ্বুদ্ধ করতে চান। যেন জনগণ স্বেচ্ছায় এ নির্দেশনা বাস্তবায়ন করে। এর জন্য হয়তো আরও দু’চার বছর সময় লাগবে। আমাদেরও চাওয়া; তার এ আশার বাণী বাস্তবে পরিণত হোক। এ কথা কিন্তু সবাইকেই মানতে হবে, আগের বছরগুলোর তুলনায় বর্জ্য অপসারণের ক্ষেত্রে সিটি করপোরেশনের সক্ষমতার পাশাপাশি দক্ষতাও বেড়েছে। তবে সক্ষমতা আর দক্ষতা যতোই বাড়ুুক না কেন; আমরা মনেকরি নগরবাসী সচেতন না হলে বর্জ্য অপসারণে শতভাগ সাফল্য পাওয়া সম্ভব নয়।

Tags: কোরবানির পশুর বর্জ্যকোরবানির বর্জ্যবর্জ্যবর্জ্য অপসারণ
Previous Post

দুই প্রশ্ন সামনে রেখে ভেনেজুয়েলা পরীক্ষায় মেসিরা

Next Post

স্ন্যাপড্রাগন চিপসেটের কম্পিউটার আনবে মাইক্রোসফট

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্ন্যাপড্রাগন চিপসেটের কম্পিউটার আনবে মাইক্রোসফট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডুয়েল রিয়ার ক্যামেরার নতুন স্মার্টফোন আনল স্যামসাং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT