চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্জন নয়, ইউপিতে থাকছে বিএনপি

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
6:00 পূর্বাহ্ন 05, এপ্রিল 2016
in রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন না করে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সোমবার রাতে নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রশ্নে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

তবে নির্বাচনে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জোট নেতারা।

ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করা না করার সিদ্ধান্ত নেয়ার আগে দল ও জোটের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

দলের পর জোটের শীর্ষ নেতাদের মতামত শোনেন এবং পর্যালোচনার পর নির্বাচন বর্জন না করার সিদ্ধান্ত নেন তিনি।

জোটের সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও জোটের অবস্থান সম্পর্কে গণমাধ্যমে জানান।

তিনি বলেন, আমরা এ নির্বচনে অংশ নিয়েছি। এর পরের নির্বাচনেও অংশ নিবো। সেই সাথে পরবর্তী ধাপগুলোতে আবার আমরা পর্যালোচনা করবো।

ফখরুল আরো বলেন, আমরা দেখতে চাই যে, নির্বাচন কমিশন কতোটা খারাপ হতে পারে, কতোটা অযোগ্য হতে পারে এবং তারা রাষ্ট্রের সাথে এবং জনগণের সাখে কতটা প্রতারণা করতে পারে।

এদিন ২০দলীয় জোটের অন্য শরিক দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিলেও সেখানে জামায়াতে ইসলামীর কোনো নেতাকে দেখা যায়নি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যদিও জানি এ নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে। এ বিশ্বাস আমাদের দৃঢ় হয়েছে যে, বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না।

‘তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণের আগে বলেছিলাম, গণতন্ত্রের স্বার্থে এবং চলমান আন্দোলনের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছি।’

বর্তমান রাজনৈতিক সংকট দৃর করার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন ফখরুল।

Tags: ইউপি নির্বাচনবিএনপি
Previous Post

পটুয়াখালীতে ব্যাঙ সংরক্ষণে সাধারণ মানুষ

Next Post

সাজানো বন্দুকযুদ্ধ: ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন

Next Post

সাজানো বন্দুকযুদ্ধ: ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন

ইরাক জুড়ে বোমা হামলা, নিহত ৬২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT