চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি মুসলিম লীগের পরিণতি বরণ করবে: নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 18, মার্চ 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

বিএনপিকে উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সময় ফুরিয়ে আসছে, আপানারা সংসদে আসছেন না কেন? উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না কেন? এভাবে বর্জনের ধারা যদি আপনারা অব্যাহত রাখেন আপনারা মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবেন।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ কখন বিরোধীদল বিহীন রাজনৈতিক ময়দান প্রত্যাশা করে না দাবি করে ক্ষমতাসীনদের এ বর্ষীয়ান নেতা বলেন: বিরোধী দল বিহীন বাংলাদেশ আমরা চাই না। আপনাদের গলায় শক্তি থাকলে ৮ জনের কণ্ঠস্বর ৮০ জনের মতো কাজ করবে। সামনে সময় আর বেশি নেই। কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। আপনারা সংসদে আসুন।

নাসিম বলেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসি নেতৃত্বের কারণেই একাত্তর ও পচাত্তরের ঘাতকদের বিচার হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ব্যাপকভাবে পালন করা হবে। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি, সাবেক রাষ্ট্রনায়ক যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানেন তাদের এদেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে আনা হবে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন: বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আসছেন। কিন্তু দুঃখ লাগে বঙ্গবন্ধুকে যেদিন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়, সেই ১৫ আগস্টে ভূয়া জন্মদিনের নামে কেক কেটে আনন্দ-উল্লাস করেন খালেদা জিয়া ও তার দল। তারা ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টের অনুষ্ঠানই আমরা করতে পারতাম না। এমনকি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানেও বাধা দিতো। এসব কর্মকাণ্ডের কারণেই আজকে তাদের এই করুণ পরিণতি বলে দাবি করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী।

বঙ্গবন্ধু একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, গণআজাদী লীগের আতাউল্লাহ খান, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবিরসহ অনেকে।

Tags: আওয়ামী লীগবিএনপিমুসলিম লীগমোহাম্মদ নাসিম
Previous Post

মিথিলা আমার ভালো বন্ধু, এটা নিয়ে কোনো সংশয় নেই: সৃজিত

Next Post

নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর হামলা, বহু আহত

Next Post

নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর হামলা, বহু আহত

ডা. রাজনের ময়না তদন্ত সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT