চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরুশিয়া ম্যাচে মৌসুম শুরু হচ্ছে মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

কাফ মাসলে চোটের জন্য ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি লিওনেল মেসির। অবশেষে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচের আগে অধিনায়ককে পুরোপুরি সুস্থ ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

আগস্টের শুরুর দিকে প্রীতি ম্যাচের অনুশীলনের সময় কাফ মাসলে চোট পান মেসি। এরপর থেকে নতুন মৌসুমে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি বার্সা অধিনায়ক। লা লিগায় খেলা হয়নি অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেটিস ও ওসাসুনার বিপক্ষে।

ধারণা করা হচ্ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে দেখা যেতে পারে অধিনায়ককে। কিন্তু চোট পরবর্তী পুনর্বাসনে খুব একটা উন্নতি না হওয়ায় সেই ম্যাচে তাকে দলে রেখে কোনো ঝুঁকি নেননি কোচ আর্নেস্টো ভালভার্দে।

লা লিগায় না খেলতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে বেশ রকম মরিয়া ছিলেন মেসি। সেজন্য চোট কাটিয়ে রোববার নেমে পড়েন অনুশীলনেও। এসময় বেশ সুস্থও দেখা গেছে তাকে। তাতে মঙ্গলবার বরুশিয়ার বিপক্ষে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের।

শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। সোমবার নিজেদের টুইটার পাতায় মেসির সুস্থতার খবর নিশ্চিত করেছে বার্সা। অধিনায়কের সঙ্গে সুস্থ হয়ে ফিরছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। তার আগেই চোট কাটিয়ে শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেছেন উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এক স্যামুয়েল উমতিতি ছাড়া দলে তেমন কোনো চোট সমস্যা নেই বার্সার।

চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ফেরায় স্বস্তি ফিরেছে বার্সা শিবিরেও। অধিনায়ককে ছাড়া লা লিগায় বার্সার অভিজ্ঞতা মিশ্র। চার ম্যাচে দুই জয় ও একটি করে ড্র-হারে ৭ লিগ পয়েন্টে টেবিলের পাঁচে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

‘ভূতের আস্তানা’ ভাঙতে হবে

Next Post

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীন ও সুইডেনের প্রতিনিধি দল

Next Post

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীন ও সুইডেনের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প থেকে অত্যাধুনিক অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT