চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল ক্রিকেট দলের শুভেচ্ছাদূত জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 15, নভেম্বর 2020
in বিনোদন
A A
Two men standing in front of a Fortune Barishal banner at an event. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে জনপ্রিয় ঘরোয়া লীগ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে। সেখানে বরিশাল বিভাগের ক্রিকেট দল ফরচুন বরিশালও অংশ নিচ্ছে৷ ওই দলের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ফরচুন বরিশালের লোগো, জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ খানকে শুভেচ্ছাদূত ঘোষণা করা হয়।

চলচ্চিত্রের বাইরে এবারই প্রথম ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। ইতোমধ্যে প্রতীক হাসানের সঙ্গে ফরচুন বরিশালের জন্য দলটির থিম সং ‘মুই বরিশাইল্লা’ গানে কণ্ঠ দিয়েছেন ‘অন্তর জ্বালা’ খ্যাত এ নায়ক।

বরিশালের পিরোজপুর জেলার সন্তান জায়েদ খান। নিজ বিভাগের ক্রিকেট শুভেচ্ছাদূত হওয়ায় তিনি গর্বিত অনুভব করছেন বলে জানালেন।

জায়েদ খান বলেন, এর আগে কোনো নায়ক ক্রিকেট দলের শুভেচ্ছাদূত হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি খুব গর্বিত অনুভব করছি। ফরচুন বরিশালের থিম সংয়ে ভিডিওতে আমি অংশ নেব। পাশাপাশি দলের খেলার দিন মাঠে থাকবো। বিভিন্ন কনফারেন্স ও প্রচারণায় অংশ নেব।

শনিবার সন্ধ্যায় ফরচুন বরিশালের লোগো, জার্সি উন্মোচন ও পরিচিতি পর্বের পর দলটির কর্ণধার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত হিসেবে জায়েদ খানের নাম ঘোষণা করেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক। আরও বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক,বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী প্রমুখ।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজেও ক্রিকেট খুব পছন্দ করেন। তিনি মনে করেন, বিশ্বের কাছে বাংলাদেশ এ খেলার মাধ্যমে অন্যরকম পরিচিতি পেয়েছে। ক্রিকেট দেশের জন্য সম্মান এনেছে। তাই চলচ্চিত্রের মানুষ হিসেবে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

জায়েদ খান বলেন, এর মাধ্যমে নিজে একটা পরিচিতি আসবে। তিনি বলেন, আমি ক্রিকেট দলের অংশ হওয়ায় চলচ্চিত্রের জন্যও সম্মান বয়ে আনবে। আমি নিজেও সম্মানিত বোধ করছি। নিজেকে ভাগ্যবান মনে করছি।

ফরচুন বরিশালের খেলোয়াড়রা তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

প্রধান কোচ: সোহেল ইসলাম সহকারী কোচ: গোলাম মুর্তজা ম্যানেজার: হাসিবুল হোসেন শান্ত।

Tags: জায়েদ খানবরিশাললিড বিনোদন
Previous Post

নতুন ছবির ঘোষণা দিলেন অক্ষয়, নেটিজেনদের সমালোচনা

Next Post

করোনাভাইরাস বিশ্বকে কৃষিতে যন্ত্র ব্যবহারের গুরুত্ব বুঝিয়েছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস বিশ্বকে কৃষিতে যন্ত্র ব্যবহারের গুরুত্ব বুঝিয়েছে

প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউয়ে সতর্কতা জারি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার দ্বিতীয় ঢেউ: আবারো জনগণকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT