চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে গ্রেপ্তার ২২ জনের জামিন আবেদন নামঞ্জুর

শাহীনা আজমীন by শাহীনা আজমীন
12:49 অপরাহ্ন 22, আগস্ট 2021
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
চাকরির বিজ্ঞপ্তি বোর্ড, বাংলাদেশ সরকার, বরিশাল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার করা ২২ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ।

বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে গত ১৮ জুলাই রাতে হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে হুকুমের আসামী করে পাঁচ শতাধিক ব্যক্তির নামে দুটি মামলা করেছেন ইউএনও মুনিবুর রহমান এবং কোতয়ালি মডেল থানার একজন এসআই। এই ঘটনায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাছাড়া বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের নামে আজ আদালতে দুটি নালিশী মামলার আবেদন করা হয়েছে। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ আবেদনকারীদের পক্ষে জবানবন্দী গ্রহণ করেছেন। বিচারক মামলা গ্রহণের আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন।

এই দুই মামলার বাদী হলেন সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন।

বাদী বাবুল হালদারের মামলায় ইউএনওসহ ৪৫ জনকে আসামী করা হয়েছে। রফিকুল ইসলাম খোকনের মামলায় ইউএনওসহ আটজনের নামসহ এবং অজ্ঞাতসহ ৫৫ জনকে আসামী করা হয়েছে।

গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণের সময় সিটি কর্পোরেশন কর্মীদের বাধা দেয় ইউএনওর বাসভবনে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। পরে কর্পোরেশন কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতারা সেখানে গেলে ইউএনও’র সাথে বাকবিতণ্ডা হয়। রাত ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে নেতাকর্মীরা। ঢুকে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গনে।

এসময় আনসার সদস্যরা অ্যাকশনে গেলে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ নেতাকর্মী।

Tags: গ্রেপ্তারজামিনবরিশাল
Previous Post

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে পানাম নগরে বিরল বৃক্ষের চারা রোপণ

Next Post

২১ আগস্ট: প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার

Next Post
প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকারের সময় দুই নারী সাক্ষাৎকারদাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট: প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার

নতুন গুগল স্মার্টফোনের স্পর্শকাতর ডিসপ্লে ও ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে গুগলের নতুন স্মার্টফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT