চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরাদ্দ বাস্তবায়নে বিদ্যুতের চেয়ে অনেক পিছিয়ে জ্বালানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 02, জুন 2018
in অর্থনীতি
A A

গত অর্থবছরে প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ খাত এগিয়ে থাকলেও মাত্র অর্ধেক বাস্তবায়ন করতে পেরেছে জ্বালানি খাত। এবার বিদ্যুৎ খাতের বাজেট বরাদ্দে সবচেয়ে গুরুত্ব পাবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন। জ্বালানি খাতে বেশি গুরুত্ব পাচ্ছে মাতারবাড়ির কয়লা-বিদ্যুৎ-এলএনজি’র সমন্বিত উন্নয়ন প্রকল্প।

বৃহৎ বিদ্যুৎ প্রকল্প দেরি করলেও নানামুখী উদ্যোগে বিদ্যুতের সর্বোচ্চ প্রকৃত উৎপাদন ১০ হাজার ৯শ’ মেগাওয়াটে পৌঁছেছে। চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন-বিতরণ ব্যবস্থায় দুর্বলতা কাটিয়ে ওঠা যায়নি। এ কারণে বিদ্যুৎ সমস্যাও পুরোপুরি কাটেনি। ঘাটতির লাগাম টেনে ধরা যাচ্ছে না গ্যাসখাতে। বরাদ্দ বাস্তবায়ন প্রক্রিয়ায়ও বিদ্যুতের চেয়ে অনেক পিছিয়ে জ্বালানি।

গত অর্থবছরে সংশোধিত এডিপি মিলে মোট ২৪ হাজার ৫শ১৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল বিদ্যুৎ বিভাগ। ২০১৮-১৯ অর্থবছরে মোট বরাদ্দ চেয়েছে ৩১ হাজার ৬শ’ ২৭ কোটি টাকা। সঞ্চালন, বিতরণ লাইন, সাবস্টেশনসহ অন্যান্য দুর্বলতা কাটিয়ে উঠতে বরাদ্দ থাকছে বাজেটে।

জ্বালানি খাতে গত অর্থবছরে সংশোধিত এডিপিসহ মোট বরাদ্দ মিলেছিল ৪ হাজার ৩শ’ কোটি। প্রকল্প বাস্তবায়নের ধীর গতিতে প্রায় ১ হাজার টাকা কমিয়ে এবার বরাদ্দ চাওয়া হয়েছে ৩ হাজার ৩ শ’ ৩৩ কোটি।

বিদেশে থেকে এলএনজি এনে গ্যাসের ঘাটতি মোকাবেলার চেষ্টায় গ্যাসের দাম বাড়ার আশংকা থাকবে। গ্যাসের দাম সহনীয় রাখতে এলএনজি খাতে ভর্তুকী দেয়ার ব্যবস্থা থাকছে নতুন বাজেটে।

আরও দেখুন সঞ্জয় চাকী’র ভিডিও রিপোর্টে:

Tags: জ্বালানিবাজেটবিদ্যুৎ
Previous Post

বিশ্বকাপের সবচেয়ে দামি জার্সি বানিয়েও ‘বঞ্চিত’ বাংলাদেশি শ্রমিক!

Next Post

বর্ষা মৌসুমে ভবদহে ভয়াবহ সঙ্কটের আশঙ্কা

Next Post

বর্ষা মৌসুমে ভবদহে ভয়াবহ সঙ্কটের আশঙ্কা

দু’একটা ভুল হতেই পারে, মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT