চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরফের দেশ কানাডায় অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:13 অপরাহ্ন 28, জুন 2021
in প্রবাস সংবাদ
A A
কানাডার আলবার্টাসহ বিভিন্ন প্রদেশে তাপমাত্রা বৃদ্ধি

কানাডার আলবার্টাসহ বিভিন্ন প্রদেশে তাপমাত্রা বৃদ্ধি

কানাডার আলবার্টা সহ বিভিন্ন প্রদেশে তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।

কানাডায় আট মাসই বরফে আচ্ছাদিত থাকে, চার মাস থাকে গ্রীষ্ম। এই সময়টাতে কানাডিয়ানরা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় চলাফেরা করতে অভ্যস্ত। তবে এই সময়ে কানাডার আলবার্টা প্রদেশে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কানাডিয়ানদের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও বিচলিত।

গরমে অতিষ্ঠ হয়ে অনেক প্রবাসী বাঙ্গালীকে সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা আর পর্বতসহ বিভিন্ন স্থানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে পুরো সপ্তাহ এই তাপমাত্রা অব্যাহত থাকবে।

কানাডার প্রধান চারটি প্রদেশের মধ্যে আলবার্টা অন্যতম। পশ্চিমাঞ্চলীয় আলবার্টায় ১ জুলাই থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি প্রত্যাহার করা হয়েছে। এখানে ইতোমধ্যে ৭০% নাগরিককে টিকা দেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে দুটি টিকা সম্পন্ন গ্রহণকারীরা এখন আলিঙ্গন করতে পারবে।

কানাডা-প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুবনা জাহান জানালেন বরফাচ্ছন্ন শীতের এই দেশে থাকতে থাকতে আমরা এখানকার আবহাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের গ্রীষ্মের কথা খুব মনে পড়ছে। মা-মাটির দেশকে খুব মিস্ করছি। প্রবাসে থাকলেও সবসময়ই দেশ আমাদের হৃদয়ে।

কানাডার প্রবাসী বাঙালি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোহাগ হাসান জানালেন, এই মুহূর্তে সত্যিই দেশের কথা খুব মনে পড়ছে। সবুজেঘেরা মনোরম পরিবেশে গাছের নিচে বসে কতই না সুন্দর সময় কাটিয়েছি। করোনাকালে প্রিয়জনরা অনেক ভালো থাকুক এটাই আমার প্রত্যাশা।

অন্যদিকে কানাডার অন্যান্য প্রদেশেও তাপমাত্রা বৃদ্ধির খবর পাওয়া গেছে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির ঘোষণা এলেও বিভিন্ন প্রভিন্সে বিধি-নিষেধ শিথিল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রথম ধাপ শুরুর প্রস্তুতি চলছে।

অন্টারিওতে গত ১৮ জুন রাত ১২টা ১ মিনিট থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের ১ম ধাপ শুরু হয়েছে। এর ফলে সেখানে খুচরা ব্যবসায়ীরা ধারণ ক্ষমতার ১৫% ব্যবহার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। এছাড়া বার ও রেস্টুরেন্টগুলো তাদের প্রতিষ্ঠানের সামনের খোলা জায়গায় গ্রাহকদের সেবা দিতে পারবে।

তবে সবাইকে সতর্ক করে দিয়ে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা: লরেন্স লোহ বলেন, কানাডায় সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তি কমে গেলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রমক, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। গবেষণায় দেখা গেছে যে, ভ্যাকসিন গ্রহীতাদের মাত্র ৩৩% ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। তাই তিনি সবাইকে যথাসম্ভব সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Tags: কানাডাকানাডার আলবার্টাতাপমাত্রা বৃদ্ধিপরিবেশ
Previous Post

বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মাইকেল মোরন

Next Post

মোবাইলে পরীক্ষায় জানা যাবে আপনি কোভিড আক্রান্ত কি না?

Next Post
মোবাইলে পরীক্ষার জন্য একজন ব্যক্তি সেলফোনে পরীক্ষা কিট ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইলে পরীক্ষায় জানা যাবে আপনি কোভিড আক্রান্ত কি না?

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT