চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় গ্যাং কালচার গড়ে ওঠার আসল কারণ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 28, জুলাই 2019
in - সেমি লিড, অপরাধ
A A

প্রভাব বিস্তার আর ইয়াবাসহ মাদক বিক্রিকে কেন্দ্র করে বরগুনায় বিভিন্ন গ্রুপ এবং গ্যাং গড়ে উঠেছে। জেলা আওয়ামী লীগের অনেক নেতা এবং সাধারণ মানুষ বলছেন, সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ এর পেছনে রয়েছেন।

গ্যাংগুলোর মধ্যে সব চেয়ে বেশি ত্রাস সৃষ্টিকারী নয়ন বন্ডের গ্রুপ সম্প্রতি রিফাত শরীফকে প্রকাশ্যে হত্যা করে। তবে সুনাম দেবনাথ এ নিয়ে কথা বলতে রাজি হননি।

উপকূলের ছোট শহর বরগুনায় রাজনৈতিক কোন্দলের সাথে গত কয়েক বছরে ইয়াবারও বিস্তার বেড়েছে বলে জানান স্থানীয়রা।

তারা বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে অনেক গ্রুপ গড়ে উঠেছে। তেমনই একটি গ্রুপ গড়ে তোলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। এতে রিফাত শরীফ হত্যার দ্বিতীয় এবং তৃতীয় আসামি রিফাত ফরাজী এবং রিশান ফরাজী দুই ভাইও ছিলেন। মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে।

সাধারণ মানুষ এবং বরগুনা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জানান, রিফাত ফরাজী এবং রিশান ফরাজী বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা প্রশাসনের প্রশাসক, দেলোয়ার হোসেনের স্ত্রীর ভাগ্নে।

এই দেলোয়ার হোসেনের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরোধ দিয়েই বরগুনায় আওয়ামী লীগের কোন্দল চরমে পৌঁছে।

দেলোয়ার হোসেনের ওই দুই ভাগ্নেকে বরগুনার প্যানেল মেয়রের ছেলে জন এবং সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ দু’জনই ছত্রছায়া দিতো বলে জানিয়েছেন বরগুনার জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু এবং সভাপতি জুবায়ের আদনান অনিক।

বরগুনার সাধারণ মানুষ বলছেন, মাদক ব্যবসার সাথে গ্যাং গড়ে তোলা এবং এর সাথে প্রভাবশালীদের প্রশ্রয় না থাকলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মতো সাহস পেতো না সন্ত্রাসীরা।

বিস্তারিত দেখুন ওবায়দুল রশিদের ভিডিও রিপোর্টে:

Tags: গ্যাং কালচারনয়ন বন্ডবরগুনা
Previous Post

বাংলাদেশের ইলিশ ধরে নিয়ে যাচ্ছে প্রতিবেশি রাষ্ট্রের জেলেরা

Next Post

জিএম কাদেরের চেয়ারম্যান হওয়া নিয়ে জাতীয় পার্টিতে মতবিরোধ

Next Post
জিএম কাদের-চেয়ারম্যান-জাতীয় পার্টি

জিএম কাদেরের চেয়ারম্যান হওয়া নিয়ে জাতীয় পার্টিতে মতবিরোধ

রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT