চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ববিতার ৬৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 30, জুলাই 2017
in বিনোদন
A A
ববিতা

ববিতা

আজ ৩০ জুলাই রোববার বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতার জন্মদিন। জানালেন, এবার তিনি ৬৪তম জন্মদিন উদযাপন করছেন। এই দিনটি নিয়ে একসময় যেমন খুব আগ্রহ ছিল, এখন আর তেমন নেই। ববিতার মতে, ‘এখন ভাবি, জন্মদিন আসা মানেই জীবন থেকে একটা বছর চলে যাওয়া। মনটা তখন খারাপ হয়ে যায়।’

গত কয়েকদিন ধরে ববিতা অসুস্থ। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে। সংবাদ মাধ্যমকে জানালেন, তাই এবার জন্মদিনে তেমন কোনো অনুষ্ঠান করবেন না। ঘটা করে জন্মদিন উদযাপন না করার আরও একটা কারণ রয়েছে, একমাত্র ছেলে অনিক আছেন কানাডায়। ববিতা বললেন, ‘ও দেশে থাকলে জন্মদিনের অনুষ্ঠান করতে ভালো লাগে।’

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন ববিতা। ডিসিসিআইআই (ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল)–এর শুভেচ্ছা দূত তিনি। এর সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতি বছর ববিতার জন্মদিনে এমনি অনেক শিশু আসে তার বাসায়। সঙ্গে নিয়ে আসে ফুল। কথা ছিল, এবারও আসবে। না, ববিতা নিজেই তাদের নিষেধ করেছেন।

বোঝা যাচ্ছে, শরীরটা যেহেতু ভালো নেই, তাই আজ কোনো আয়োজনের সঙ্গেই নিজেকে যুক্ত করছেন না ববিতা।

Tags: ববিতা
Previous Post

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

Next Post

বিচারকদের চাকরিবিধি: মন্ত্রণালয়ের খসড়া নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশ

Next Post
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

বিচারকদের চাকরিবিধি: মন্ত্রণালয়ের খসড়া নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশ

ওমরাহ পালনের সময় অনন্ত জলিল

তাবলিগ জামাতে অনন্ত জলিল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT