চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে বন্যা: লুটপাট ঠেকাতে হিউস্টন জুড়ে রাত্রিকালীন কারফিউ

আলীম আল রাজী by আলীম আল রাজী
9:14 পূর্বাহ্ন 30, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে বন্যা কবলিত হিউস্টন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সরকার। হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার জানিয়েছেন, আমেরিকার চতুর্থ বৃহত্তম এই শহরে বন্যার সুযোগ নিয়ে যেন লুটপাট না হয় সেজন্য কাউফিউটা জরুরি ছিল।

শহরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। দুর্গতদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট।

হিউস্টনে বর্তমানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের প্রধান দু’টি বাঁধের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভি ঝড়ে পরিণত হয়ে বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আবারও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী কয়েকদিন টেক্সাস ও লুইজিয়ানায় আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার হিউস্টনে রেকর্ড ১২৫.৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৫০ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল হাওয়াইয়ে রেকর্ড ৪৮ ইঞ্চি বৃষ্টিপাত।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিউস্টন। প্রায় ৩০ হাজার মানুষকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবারই আরেক পুলিশ কর্মকর্তার মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবেলায় টেক্সাস ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্য কাজ করছে।

টেক্সাসের বন্যাকবলিত এলাকা সফরের সময় ট্রাম্প বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগলেও এ ব্যাপারে ফেডারেল সরকার প্রস্তুত রয়েছে। সহায়তা তহবিল নিয়ে এরই মধ্যে কংগ্রেসের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানান।

শুক্রবার ১৩ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভি টেক্সাস উপকূলে আঘাত হানে। হার্ভির প্রভাবে লুইজিয়ানায়ও বন্যার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Tags: ঘূর্ণিঝড়টেক্সাসবন্যাযুক্তরাষ্ট্রহিউস্টন
Previous Post

শাকিব খান এখন মুক্ত

Next Post

যুদ্ধে নেমেছেন শাবনূর

Next Post
চ্যানেল আই অনলাইন- শাবনূর

যুদ্ধে নেমেছেন শাবনূর

নদীর তীরে গাইড বাঁধের কাছাকাছি পর্যবেক্ষণ করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীগর্ভে বঙ্গবন্ধু সেতুর মূল গাইড বাঁধের দুইশ মিটার এলাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT