চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি আছে!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:21 অপরাহ্ন 07, জুলাই 2017
in সম্পাদকীয়
A A

দেশে বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ছে লাখো মানুষ। কোথাও কোথাও সড়ক ও ব্রিজ পানিতে ভেসে গেছে, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার মধ্যে এ পর্যন্ত পাহাড় ধস ও পানিতে ডুবে মারা গেছে ৭ জন। কক্সবাজার, জামালপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও সিলেটের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সিলেটে পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় দুই লাখ। কক্সবাজারের ৭১টি ইউনিয়নের ২৫ টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানির নিচে। স্কুল, মাদ্রাসা পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া। জামালপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারি বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ইসলামপুর উপজেলার পৌর এলাকাসহ তলিয়ে গেছে পশ্চিমাঞ্চলের নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানির তোড়ে বলিয়াদহ ব্রিজের একাংশ ভেঙ্গে গেছে। পানি উঠায় প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দেড় শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে চিলমারী, উলিপুর, ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখন দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে। জেলার ৫টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তিন লক্ষাধিক। সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছে ৯টি উপজেলার ২ লাখেরও বেশি মানুষ। এখানেও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বন্যা কবলিত এলাকায় কাজ করছে ৭৮টি মেডিকেল টিম, যা প্রয়োজনের তুলনায় নগন্য। দেশের এই কয়েকটি জেলা ছাড়াও অন্যান্য এলাকায় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বর্ষা মৌসুমে বন্যা বাংলাদেশের একটি অনিবার্য দুর্যোগে পরিণত হয়েছে। বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় বিধ্বস্ত হয়। জলবায়ু পরিবর্তন ও ভৌগলিক কারণে বারবার দেশে ঘূর্ণিঝড়-বন্যা হয়ে থাকে।এইসব প্রাকৃতিক বিপর্যয়ে দেশের মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে প্রতি বছর। লক্ষ লক্ষ মানুষ পড়ে মানবিক বিপর্যয়ে। প্রতিবেশি দেশের উৎসে থাকা নদনদীগুলোতে অতিরিক্ত পানি প্রবাহের কারণেও প্রতি বছর বন্যায় তলিয়ে যায় দেশের অনেক এলাকা। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পানিবন্দী মানুষদের যথাযথ সহযোগিতা এবং বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি জোরদার করার এখনই সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম প্রস্তুতির বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা আস্থা রাখতে চাই।

Previous Post

‘ভালোবাসার টানে’ বৃদ্ধাকে বিয়ে করলো কিশোর

Next Post

মখসুম আজম থেকে ‘মাশরাফী’

Next Post

মখসুম আজম থেকে ‘মাশরাফী’

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ফরহাদ মজহার

‘ফরহাদ মজহার সিরিজ’ শেষ হওয়া প্রয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT