চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের বন্যা পরিস্থিতি: ত্রাণ সঙ্কটে ভুগছে পানিবন্দী মানুষেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 14, জুলাই 2017
in পরিবেশ
A A
বন্যা

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ প্রধান নদ-নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। ত্রাণ সঙ্কটে রয়েছে পানিবন্দী মানুষ। গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে গত কদিন থেকেই যমুনার পানি বইছে বিপৎসীমার উপরে। জেলার ৩০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এরই মধ্যে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলার তিনটি ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। বৃহস্পতিবার রাতে যমুনা নদীর পানির প্রবল স্রোতে বাঁধের একাংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে। ৪২ ইউনিয়নের ৫ শতাধিক গ্রামের প্রায় ২ লক্ষাধিক মানুষ গত ৮ দিন ধরে পানিবন্দী থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট। ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রশাসন থেকে ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

গাইবান্ধা
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপৎসীমার উপরে। পানিবন্দী মানুষরা খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছে। গবাদি পশু নিয়েও দুর্ভোগ রয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শতাধিক শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ত্রাণ না পাওয়ার অভিযোগ বেশিরভাগ মানুষের।

জামালপুর
জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রায় ৩শ শিক্ষা প্রতিষ্ঠান। ৪৪ ইউনিয়নের দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মৌলভীবাজার
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে হাওরাঞ্চলে বন্যার পানি আবারো বেড়েছে। হাওরাঞ্চলের বিভিন্ন সড়ক আবারো ডুবে গেছে। জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার হাওর-সংলগ্ন এলাকার প্রায় তিন লাখ পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে।

মুন্সীগঞ্জ
পদ্মার তীব্র স্রোতে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় দুই পাড়েই যানবাহনের দীর্ঘ লাইন। যানজটে ভোগান্তিতে যাত্রীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: বন্যা পরিস্থিতি
Previous Post

অস্ট্রেলিয়ায় এইচপির বোলারদের অনুজ্জ্বল একদিন

Next Post

এ যেন পাতৌদির নতুন নবাব!

Next Post
কারিনার তৈমুর

এ যেন পাতৌদির নতুন নবাব!

বাবার সঙ্গে প্রিয়াংকা চোপড়া

বাবার সঙ্গে ভ্রমণের স্মৃতিচারণ প্রিয়াংকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT