চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি: কিছু জায়গায় উন্নতি, কিছু জায়গায় অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 20, আগস্ট 2017
in কুড়িগ্রাম, গাইবান্ধা, জনপদ, টাঙ্গাইল, নেত্রকোনা, শরীয়তপুর, শেরপুর
A A
কিছু জায়গায় উন্নতি, কিছু জায়গায় অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গাইবান্ধা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অবনতি হয়েছে। নদ নদীর পানি বেড়ে এবং বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ফরিদপুর জামালপুর নেত্রকোনা এবং শেরপুরে এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ। টাঙ্গাইলের কালিহাতীর পৌলী ব্রিজ এলাকায় রেললাইনের মাটি ধসে যাওয়ায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

টাঙ্গাইল:
বন্যার কারণে টাঙ্গাইলের কালিহাতীর পৌলী ব্রিজ এলাকায় রেললাইনের মাটি ধসে যাওয়ায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ওই রুটের টিকিট ফেরত দিচ্ছে রেল কর্তৃপক্ষ। রেললাইন মেরামতে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন রেল মহাপরিচালক।

চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গোমস্তাপুর উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। মানুষজন বাড়িঘর ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্থ

ফরিদপুর:
ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। দেখা দিয়েছে গো-খাদ্যের অভাব। ইতিমধ্যেই জেলার ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে।

জামালপুর:
জামালপুরের সাত উপজেলায় এখনো ৬ লক্ষাধিক মানুষ পানিবন্দি, হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেখা দিয়েছে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব।

কুড়িগ্রাম:
কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিন্মাঞ্চল এখনো পানির নিচে। বন্যা কবলিত এলাকায় নিরাপদ পানি ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

নেত্রকোণা:
নেত্রকোণার নদ-নদীর পানি কমতে শুরু করলেও কংস নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ।

শেরপুর:
শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও মৃগী নদীর পানিবৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও ৩০টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। দীর্ঘদিন পানিবন্দি থাকায় এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব।

শরীয়তপুর:
শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের নিন্মাঞ্চলের ২০ টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের সহশ্রাধিক বাড়ি পানিতে ডুবে গেছে। ইতিমধ্যে জাজিরা-নড়িয়া সংযোগ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সহ তিন উপজেলার নিন্মাঞ্চলের সড়কগুলো ডুবতে শুরু করেছ।

Tags: বন্যা পরিস্থিতিবন্যা পরিস্থিতির অবনতি
Previous Post

লাল ফিতার প্যাঁচে পাউলিনহো

Next Post

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চরবাসীর দিকে বেশি নজর দিন

Next Post
বন্যার পানিতে চরবাসীরা জীবিকা ও নিরাপত্তার জন্য সংগ্রাম করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চরবাসীর দিকে বেশি নজর দিন

এক নারী অফিসে বসে কাজ করছেন, হাসিমুখে, পটভূমিতে টেলিভিশন ও অন্যান্য সরঞ্জাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলা এক নারীর গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT