চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় এখন পর্যন্ত ৭৫ জনের প্রাণহানি: ত্রাণ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 28, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার পানি

ফাইল ছবি

সারাদেশে নদ-নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও কিছু কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় এখন পর্যন্ত ৭৫ জনের প্রাণহানি ঘটেছে।

এর মধ্যে ৬৭ জন পানিতে ডুবে ও ৮ জন নৌকা ডুবে মারা গেছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আগামী দু’সপ্তাহে বড় ধরণের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বন্যা আক্রান্ত এলাকাগুলোতে চলছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। সেই সাথে বন্যা দুর্গতরা আক্রান্ত হচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগে।

বন্যাকবলিত সবগুলো জেলায় খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ। বন্যার পানিতে সড়ক, ব্রিজ ও কালভার্ট ভেঙ্গে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে এখনও বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চর ও দ্বীপ চরগুলোর অনেক বাড়ি-ঘর থেকে এখনও পানি নামেনি।

গাইবান্ধার সবকটি নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার উপরে। বন্যার পানির চাপে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা-ডাকুমারা সড়কের ৫০মিটার ধসে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। জেলার অধিকাংশ এলাকা দীর্ঘদিন যাবত বন্যা কবলিত হয়ে থাকায় শ্রমজীবী মানুষরা অর্থ সংকটে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৯ হাজার ৮৭০টি ঘরবাড়ি।

যমুনার পানি কিছুটা কমলেও জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে এখনো পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় ১ হাজার ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকায় ৬০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪২ হাজার ৭৩০ জন বানভাসী মানুষ। এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে শিশুসহ ২৮ জন মানুষ।

Tags: প্রাণহানিবন্যাবন্যা পরিস্থিতিসারাদেশে বন্যা
Previous Post

রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

Next Post

বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বিএনপি

Next Post

বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বিএনপি

তাইজুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT