চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের মাঝে কয়েক জেলায় বিএনপির ত্রাণ বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 28, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে বিএনপি। রোববার সকালে টাঙ্গাইল ও বিকেলে সিরাজগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। গাইবান্ধায় ত্রাণ বিতরণ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, সোমবারও যথারীতি ত্রাণ বিতরণ করা হবে। আগামীকাল শেরপুর জেলায় নজরুল ইসলাম খান, কুড়িগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রাণ বিতরণ করবেন। পরদিন মঙ্গলবার ময়মনসিংহ জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার টাঙ্গাইলে ত্রাণ বিতরণ করতে গিয়ে ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভোটারবিহীন সরকারের জনগণের প্রতি কোনও দায় নেই। দায়িত্বও নেই। বিনা অপরাধে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা আবদুস সালাম পিন্টুসহ লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেছে সরকার। আজ এখানে বন্যার্তদের মাঝে ত্রাণ দেয়ার কথা ছিল খালেদা জিয়ার, পিন্টুর। উনারা কারাগারে। তাই আমরা আজ খালেদা-পিন্টুর পক্ষে টাঙ্গাইলে বানভাসিদের ত্রাণ দিতে এসেছি।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কোনাবাড়ি মাদরাসা মাঠে নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি শাখা আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে মোশাররফ বলেন, ভোটারবিহীন এ অবৈধ সরকার মহামারি ডেঙ্গু রোগকেও ‘গুজব’ বলে চালিয়ে দিতে চাইছে। জনগণের প্রতি তাদের কোনও বিশ্বাস নেই। বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে কবর দিয়েছে।

জামালপুরে ত্রাণ বিতরণ করতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের বন্যায় অসহায় হয়ে পড়েছে। কিন্তু সরকারের দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখা যাচ্ছে। আজ বেগম খালেদার পক্ষ থেকে আমরা এসেছি বন্যার্তদের সাহায্যে। কিন্তু দু:খের বিষয় আজ তিনি কারাগারে বন্দি।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।

Tags: বিএনপি
Previous Post

জুলহাস-তনয় হত্যায় পুলিশের অভিযোগপত্র দাখিল

Next Post

মিরাজের হাত ধরে প্রথম সাফল্য

Next Post

মিরাজের হাত ধরে প্রথম সাফল্য

কোহলির সংবাদ সম্মেলন নিয়ে চরম নাটকীয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT