চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিপিএল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
11:46 পূর্বাহ্ন 24, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বিপিএল টি২০ লোগো, বাঘের মুখ ও ক্রিকেট বল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় প্লাবিত দেশের বিভিন্ন জেলা। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। তলিয়ে গেছে কোটি টাকার শস্য। বন্যার পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। নিজস্ব ফান্ড থেকে বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেইসঙ্গে বন্যার কারণে টুর্নামেন্টটির পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ নভেম্বর। বৃহস্পতিবার সকালে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘বিপিএল যখন শুরু হবে তখন বন্যার পানি কমে যাবে। তবে নানারকম রোগ বালাই ছড়াবে। ক্ষতিগ্রস্ত মানুষগুলো তখন আরও বিপদে পড়বে। বিপিএল ফান্ড থেকে আমরা বন্যার্তদের সাহায্য করব। কখন, কোথায়, কীভাবে সাহায্য করা হবে সেটি আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব। এবার উদ্বোধনী অনুষ্ঠান তাই হচ্ছে না। দেশের মানুষের কষ্টে আমরা পাশে থাকতে চাই।’

আগে অবশ্য মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বলিউডের তারকাদের এনে জমকালো অনুষ্ঠান করানোর কথা ছিল। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠি আসবেন বলে জানা গিয়েছিল। দেশীয় শিল্পীদের মধ্যে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজের পারফরম্যান্সও পরিকল্পনায় ছিল।

বিপিএলের প্রথম ফেস ঢাকা থেকে শুরুর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। ১-৮ নভেম্বর ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হওয়ায় সিলেটে হবে শুরুর দিকের কিছু ম্যাচ। এ ব্যাপারে আফজালুর রহমান সিনহা বলেন, ‘পার্লামেন্টারি কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে ডেলিগেটসরা আসবেন, বিভিন্ন হোটেলে উঠবেন। সাতটি দলের ক্রিকেটারদের হোটেল নিয়ে সমস্যায় পড়তে হবে। যে কারণে সিলেট ভেন্যু থেকে বিপিএল শুরু হবে।’

সিনহা আরও জানান, বরিশাল বুলস আর বিপিএলের পঞ্চম আসরে অংশ নিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক শর্ত পূরণ করতে পারেনি দলটি। সাতটি দল নিয়েই হবে বিপিএল।

‘আইকন’ ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল বরিশাল বুলসের হয়ে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি আগামী আসরে অংশ নিতে না পারায় প্লেয়ার্স ড্রাফটে লটারির মাধ্যমে এই বাঁহাতি পেসারকে পাবে ভাগ্যবান একটি দল।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী

Next Post

টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘রেপুটেশন’

Next Post
টেইলর সুইফট

টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'রেপুটেশন'

টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোর সকল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT