চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের জন্য কাঁদছে ক্রিকেটারদের হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 22, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালীসহ দেশের আটটি জেলা। প্লাবিত হচ্ছে একের পর এক জনপদ। টানা ভারী বর্ষণ ও উপচে পড়া ঢলে দেখা দিয়েছে তীব্র স্রোত। বাড়ছে প্রাণহানির শঙ্কা। ভয়াবহ মানবিক বিপর্যয়ে মন কাঁদছে ক্রিকেটারদের। বন্যার্তদের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

জাতীয় দলের টপঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন। ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাহআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘আল্লাহ আপনি ভয়াবহ বন্যা থেকে সবাইকে হেফাজত করুন।’

ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ‘দেশের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি। পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। বন্যার্ত মানুষের আর্তনাদ দেখে নিজেকে কোনভাবেই শান্ত রাখতে পারছিনা। এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। এই মুহুর্তে সবচেয়ে বেশী দরকার একে অপরকে সহযোগিতা করা৷ আল্লাহ সবাইকে হেফাজত করুক।’

পাকিস্তান সফরে টেস্ট ম্যাচে লড়তে থাকা টাইগার পেসার শরিফুল ইসলাম পোস্ট করেন একটি আয়াত। সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রত্যাশা করেন তিনি, ‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব। হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন,আমিন।‘

জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো। এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’

পানিবন্দি মানুষের দুর্গতির ছবি পোস্ট করে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান লিখেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’

Tags: নোয়াখালীফেনীবন্যামাশরাফীরুবেললিড স্পোর্টসশরিফুলসোহানহৃদয়
Previous Post

আগে দেশ বাঁচাই, আহ্বান তাদের

Next Post

বন্যা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

Next Post
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

সুইস রাষ্ট্রদূত বিএনপি’র সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া টাকাসহ নানা বিষয়ে বিএনপি’র সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT