চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত মানুষের জন্য ৩ কোটি ১৭ টাকা বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 16, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষের জন্য এ পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

এছাড়াও ২১ হাজার ৩৫০ মেট্রিকটন চাল, ৮৪ হাজার প্যাকেট শুকনা খাবার এবং সাড়ে ৭ হাজার তাঁবু সেট বরাদ্দ করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বান্দরবানে ১৩৫টি, লালমনিরহাটে ১২টি, সিলেটে ৮০টি, গাইবান্ধায় ৯৫টি, হবিগঞ্জে ৮টি, নেত্রকোণায় ১৫০টি, খাগড়াছড়িতে ১৯৫টি, কুড়িগ্রামে ৪০৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে বান্দরবানে ১০ হাজার জন, খাগড়াছড়িতে ৮৯২ জন, নেত্রকোণায় ১৫০ জন, হবিগঞ্জে ৬১টি পরিবার, কুড়িগ্রামে ৩ হাজার ৮৪০ জন, গাইবান্ধায় ১১ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার জানান: স্বাস্থ্য অধিদপ্তর দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৬৮টি মেডিকেল টিম গঠন করেছে।

বন্যার সময় এবং পরিবর্তি সময়ের প্রস্তুতির বিষয়ে আয়শা আক্তার বলেন: সংশ্লিষ্ট সব জেলা এবং উপজেলার মেডিকেল সাব-ডিপো ও জেলা রিজার্ভ স্টোরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড (শিরায় দেয়ার স্যালাইন), খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, হার্টম্যান’স স্যালাইন, এন্টিবায়োটিক, এন্টি স্নেক ভেনম ও অন্যান্য ঔষধ মজুদ আছে।

এছাড়াও সিএমএসডিতে ২০ শতাংশ অতিরিক্ত ওষুধ মজুদ আছে বলেও জানান তিনি।

Tags: বন্যাস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

রাষ্ট্রীয় মর্যাদায় ‘পল্লী নিবাসে’ এরশাদের দাফন

Next Post

এক যুগ পর পর্দায় ফিরছেন শিল্পা শেঠি

Next Post

এক যুগ পর পর্দায় ফিরছেন শিল্পা শেঠি

পার্কে হঠাৎ পুলিশ নিয়ে এমপির হানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT