গুগল প্লাসের চালু হওয়ার সাত বছরের মাথায় বিদায়ঘণ্টা বাজার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুগল ফ্রান্স এক পোস্টে জানিয়েছে, চলতি সপ্তাহে গুগল প্লাসে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। কেন হঠাৎ করে গুগল প্লাস পেজ বন্ধ করে দিচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি গুগল কর্তৃপক্ষ।








