চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 12, জুলাই 2017
in অপরাধ
A A

রবিউল হক রবি, ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের লেমুয়া এলাকায় ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফয়সাল(২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। এতে নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত আহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব দুইটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সালের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়ায় ৫ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব ওই স্থানে গেলে দেখতে পায় ডাকাত দল একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি করছে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় দু’জন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশে হস্তান্তর করা হবে।

নিহত ফয়সালের বিরুদ্ধে একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ রয়েছে।

Tags: ফেনীবন্দুকযুদ্ধ
Previous Post

কেবল অন্তর্বাস পরে মাঠ ছাড়তে নির্দেশ

Next Post

বন্যা পরিস্থিতি: সরকারি ত্রাণের অপেক্ষায় টাঙ্গাইলের দুর্গত মানুষ

Next Post

বন্যা পরিস্থিতি: সরকারি ত্রাণের অপেক্ষায় টাঙ্গাইলের দুর্গত মানুষ

ক্যাটরিনা কাইফ ও গাদ্দাফী

গাদ্দাফির পাশে ক্যাটরিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT