চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 04, জুলাই 2018
in ময়মনসিংহ, যশোর
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ এবং যশোরে ‘বন্দুকযুদ্ধে’ কথিত দুই মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, নিহতদের দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। 

পুলিশ জানায়: ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ডিবির এএসআই জুয়েল  এবং  কনস্টেবল ফজলুল হক  নামে দুই পুলিশ সদস্য আহত হন। জালালের বিরুদ্ধে মাদক মামলাসহ ৬টিরও বেশি মামলা রয়েছে।

ডিবি’র ওসি আশিকুর রহমান জানান: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে কিছু মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে, এমন সংবাদে ওই এলাকায় ভালুকা থানা পুলিশকে নিয়ে রাত সোয়া ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

‘‘পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি করতে থাকলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ঘটনাস্থল থেকে ২০০ পিচ ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানান ওসি আশিকুর।

অন্যদিকে, বুধবার সকালে যশোরের চৌগাছায় দু’দল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তি নিহত (৪০) হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান: বুধবার ভোরে আফরা গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যাক্তিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Tags: বন্দুকযুদ্ধ
Previous Post

অভিনয় অভিযোগের জবাব দিলেন নেইমার

Next Post

শিশুর জ্বরে আপনার করণীয়

Next Post

শিশুর জ্বরে আপনার করণীয়

থাইল্যান্ড-ডুবসাঁতার-গুহা-গুহায় আটকা ক্ষুদে ফুটবলার

১০ দিন পর খাবার পেল সেই ১২ ক্ষুদে ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT