চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দর এলাকা ছাড়া ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 12, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের ভবন ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ রোধে সরকার ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক বিধিনিষেধ আরোপ করেছে।

বিধিনিষেধের এই ৭ দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।

সোমবার বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, বিধিনিষেধ চলাকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে এই সময়ে বন্দরকেন্দ্রিক ব্যাংকের শাখা খোলা থাকবে। আলোচনা সাপেক্ষে সীমিত জনবল দিয়ে তা পরিচালনা করতে হবে। শিল্প উৎপাদন চালু থাকায়, আমদানি-রপ্তানির স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কিন্তু ব্যাংকের কর্মীদের স্ব স্ব কর্মস্থলে থাকতে হবে।

এছাড়া সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বিধিনিষেধের আওতায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছে সরকার। সেই সিদ্ধান্তের আলোকে ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা ও বুথগুলো খোলা থাকবে। বন্দর কাস্টমসে পণ্য আমদানি-রপ্তানিতে প্রয়োজন হতে পারে। তাই সেখানকার সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে বলে জানান তিনি।

ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারের লেনদেনের বিষয়ে আমরা আগের সিদ্ধান্তেই আছি। যদি ব্যাংক খোলা থাকতো শেয়ারবাজারে লেনদেন চলতো। কিন্তু যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই শেয়ারবাজারেরর লেনদেনও বন্ধ থাকবে।

গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউনে ব্যাংকে ও শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলে। এই লকডাউন শেষ হওয়ার আগেই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, ১৪ এপ্রিল থেকে আরও কড়াকড়ি থাকবে। এবার জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান খোলা থাকবে না। সরকারের এমন সিদ্ধান্তের কারণে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Tags: করোনাবাংলাদেশ ব্যাংকবিধিনিষেধব্যাংকশেয়ারবাজার
Previous Post

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Next Post

করোনাভাইরাস: মৃত্যুর নতুন রেকর্ড

Next Post
চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যুর নতুন রেকর্ড

টাঙ্গাইলের নিকরাইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত মানুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের নিকরাইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT