চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনি চূড়ান্ত, তবে নায়িকা হিসেবে চূড়ান্ত নন দীঘি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
দীঘি ও বনি চূড়ান্ত, নায়িকা হিসেবে চূড়ান্ত নন, নতুন সিনেমার জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহিয়া মাহির সঙ্গে বাংলাদেশের ‘মনে রেখো’ সিনেমাতে কাজের তিন বছর পর কলকাতার নায়ক বনি সেনগুপ্ত আবার ঢাকার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘মানব দানব’ নামে এ সিনেমাটিতে তিনি চূড়ান্ত হলেও বনির নায়িকা হিসেবে দীঘির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটির প্রযোজক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে জানালেন, বনির সঙ্গে দীঘিকে নায়িকা হিসেবে যে গুঞ্জন, তা ভিত্তিহীন। তবে বনি থাকবেন এটি চূড়ান্ত। নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।

প্রযোজক বলেন, ‘মানব দাবন’ পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী। জেলেদের জীবনকাহিনী কেন্দ্র করে সিনেমাটির গল্প। বনি ছাড়াও অভিনয় করবেন ভারতের রজতাভ দত্ত, ভরত কল। তাদের তিনজনও পুরোপুরি নিশ্চিত। ইতোমধ্যে তারা বাংলাদেশে শুটিংয়ের ওয়ার্ক পারমিট নেয়া হয়েছে।

সিনেমাতে ভারতীয় তিন অভিনেতার পাশাপাশি বাংলাদেশ থেকে শিবা শানু ও একজন নায়িকা থাকবেন। তবে নায়িকা চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন ক্যাপ্টেন খান, শাহেনশাহ, প্রেম চোর সিনেমার প্রযোজক সেলিম খান।

তিনি পরিস্কার করে জানালেন, সিনেমা করার আগে অনেকের সাথে আলাপ আলোচনা হয়। কিন্তু সবাইকে নেয়া হয় না। নায়িকা খুঁজছি। বনি এবং গল্প চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হবে তাকে নেয়া হবে।

প্রযোজক জানান, ‘মানব দানব’ এর শুটিংয়ে ১৬ অক্টোবর বনি, রজতাভ দত্ত বাংলাদেশে এসে ১৭ তারিখ থেকে চাঁদপুর শুটিং করবেন। ভরত কল আসবেন ২২ অক্টোবর। চাঁদপুরে ৩০ অক্টোবর পর্যন্ত শুটিং হবে। পরে ৬ নভেম্বর থেকে বাকি অংশের শুটিংয়ের মাধ্যমে পুরো কাজ শেষ হবে।

তবে দীঘি চ্যানেল আই অনলাইনকে বলেন, এ সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা সম্পন্ন। সাইনিং বাকি আছে। এরজন্য দু-একদিনের মধ্যে দেখা করতে বলা হয়েছে। আমাকে মোটামুটি চূড়ান্ত করা হয়েছে।

‘মানব দানব’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। দীঘির কথার সঙ্গে দ্বিমত পোষণ করে প্রডাকশন হাউজটির চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায় বলেন, দীঘিকে ফাইনাল করা হয়নি। সে যদি মনে করে তাকে চূড়ান্ত করা হয়েছে তাহলে সেটা তার ব্যাপার। তবে আমরা অফিসিয়ালি কাউকে নেইনি।

Tags: কলকাতাচাঁদপুরদীঘিনায়কপ্রার্থনা ফারদিন দীঘিবনিমানব দানবলিড বিনোদনশুটিংসিনেমাসেলিম খান
Previous Post

দাম্মামে সহস্রাধিক বাংলাদেশি পেলেন কনস্যুলার সেবা

Next Post

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসীদের মদদ দেয়ায় কোয়াড নেতাদের নিন্দা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসীদের মদদ দেয়ায় কোয়াড নেতাদের নিন্দা

পরীমনি দুই বছর ধরে বিপ্লবী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর ধরে বিপ্লবী হওয়ার প্রস্তুতি নিয়েছি: পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT