চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 24, আগস্ট 2017
in বিনোদন
A A
বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

বনানী কবরস্থানে গতকাল ২৩ আগস্ট বুধবার সকালে নায়করাজ রাজ্জাকের দাফনের পর অন্য ঘটনা ঘটেছে। দাফন করে ফেরার পথে বাপ্পারাজ শাকিব খানকে ডেকে বললেন, ‘জায়েদকে বুকে নাও।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে জড়িয়ে ধরে শাকিব খান বললেন, ‘জায়েদ তো আমার ছোট ভাই।’ আর তা অনেকেই ক্যামেরাবন্দি করেছেন। এ সময় তাদের পাশে ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মামলা, শাকিব খানকে বহিস্কার-এই সব ঘটনা চলচ্চিত্রের পরিবেশকে কলুষিত করেছে। অস্থিতিশীল করেছে কাজের পরিবেশ। মামলা-পাল্টা মামলায় বন্ধ হয়ে আছে শাকিব খান-সংশ্লিষ্ট অনেক ছবির কাজ। সম্প্রতি শাপলা মিডিয়া নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে ‘আমি নেতা হব’ ছবির কাজ শুরুর উদ্যোগ নেয়। জানা গেছে, গত ২০ আগস্ট রোববার শাপলা মিডিয়াকে দেওয়া হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেছে চলচ্চিত্র পরিবার। ফলে স্থগিত হয়ে যায় সেই আদেশ। শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কেউ কাজ করছে না। স্থগিত হয়ে আছে ‘আমি নেতা হব’ ছবির শুটিং।

কিন্তু বনানী কবরস্থানে শাকিব খান আর জায়েদ খান একে অপরকে জড়িয়ে ধরার পর সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন, সমস্যা খুব দ্রুত মিটে যাবে।

আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান বলেন, ‘আমার সাথে তো কিছু না, সব কিছু ফারুক ভাইয়ের হাতে। আর শাকিব ওনার কাছে এসে বললেই তো সব মিটে যায়। ওকে যে কে কী বোঝাচ্ছে, আর উল্টাপাল্টা পরামর্শ  দিয়ে ওর বারোটা বাজাচ্ছে! সংবাদ সম্মেলন আর আদালতের রায় দিয়ে তো চলচ্চিত্র শিল্প পরিচালনা করা যাবে না। ছবির কাজ হয় না। চলচ্চিত্রের স্বার্থেই সব ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে এক হতে হবে। আর শাকিবকেও বুঝতে হবে, স্রোতের বিপরীতে গিয়ে ও চলতে পারবে না।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরে আছেন। আজ রাত সাড়ে ৮টা নাগাদ তিনি দেশে ফিরবেন। আশা করা যাচ্ছে, সব পক্ষ নমনীয় হলে এবার চলচ্চিত্রের পরিবেশ আবার স্বাভাবিক হবে।

ছবি: জাকির সবুজ

Tags: জায়েদ খানশাকিব খান
Previous Post

‘বিচ্ছেদ’ এড়াতে মুখোমুখি মেসি-বার্সা সভাপতি

Next Post

চলন্ত গাড়ি থেকে নারী যাত্রীকে ফেলে দিলেন উবার চালক!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত গাড়ি থেকে নারী যাত্রীকে ফেলে দিলেন উবার চালক!

‘রেস-৩’ চলচ্চিত্রে সাইফকে সরিয়ে সালমান

সাইফকে সরিয়ে দিলেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT