চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীর অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 28, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আগুনে-সতর্ক

রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহবায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

কমিটির অন্য সদস্যরা হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), জেলা প্রশাসক, ঢাকার প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার আব্দুর আহাদ ও মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া।

কমিটি ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্ত করে সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবে এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যুর ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার থাকা ১৯ টি প্রাণ।

Tags: তদন্ত কমিটি গঠনবনানীর অগ্নিকাণ্ডস্বরাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

আগুনেই যদি পুড়ে মরতে হয়, তাহলে আর কীসের উন্নয়ন?

Next Post

তদন্তে কারো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: হানিফ

Next Post

তদন্তে কারো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: হানিফ

সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে: মেয়র আতিকুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT