চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বধ্যভূমিগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:03 অপরাহ্ন 11, ডিসেম্বর 2016
in সম্পাদকীয়
A A

একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা সারাদেশকেই একরকম বধ্যভূমিতে পরিণত করে ৩০ লাখ বাঙ্গালীকে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতা পরবর্তী সরকারগুলো নানা কৌশলে সেইসব বধ্যভূমির বেশির ভাগই চিহ্নিত করার উদ্যোগ নেয়নি। তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তথ্য-প্রমাণের ভিত্তিতে সারাদেশে ৯৪২টি বধ্যভূমি শনাক্ত করে। ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রকল্পের মাধ্যমে প্রথমে ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়। পরে সিদ্ধান্ত হয় ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের। বধ্যভূমিগুলোর বর্তমান অবস্থা নিয়ে দৈনিক প্রথমআলো রোববার একাধিক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেইসব প্রতিবেদনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের বর্তমান অবস্থার এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো থেকে সরকার ৩৫টিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। প্রায় ৬০ কোটি টাকা খরচ করে ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ওই বধ্যভূমিগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। তারমধ্যে কোনোটার পাশে এখন শৌচাগার তৈরি করা হয়েছে, কোনোটা ব্যবহৃত হচ্ছে রিকশা ও টেম্পো গ্যারেজ হিসেবে। কোনোটা আবার নেশাখোরদের আড্ডার স্থান হিসেবে। প্রতিবেদনে আরো বলা হয়, বেশির ভাগ স্মৃতিস্তম্ভ জরাজীর্ণ, পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। যাদের রক্তে দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতার ৪৫ বছর পর ওইসব শহীদদের স্মৃতির প্রতি এমন অবজ্ঞা-অবহেলা আমাদের বিস্মিত করে। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি সরকারের এতো এতো প্রতিষ্ঠান থাকার পরও দেশের জন্ম ইতিহাসের গুরুত্বপূর্ণ এসব প্রমাণ সংরক্ষণের দায়িত্ব নিচ্ছে না কেউই। একে অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চাইছে। আমরা চাই এ বিষয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে শহীদদের স্মৃতিস্তম্ভগুলো নতুন  করে সংরক্ষণের উদ্যোগ নেয়া হোক। আর যেসব ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশলীদের সঙ্গে যোগসাজসে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে স্মৃতিস্তম্ভগুলো তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

Previous Post

শাহরুখের সঙ্গে কাজ করলেন স্পর্শিয়া

Next Post

বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় নৃত্যাঞ্চলের অনুষ্ঠান

Next Post

বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় নৃত্যাঞ্চলের অনুষ্ঠান

টেস্ট সেঞ্চুরির অভিজাত ক্লাবে বিরাট কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT