চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদিকে বাবা দাবি: ইমেইল সমন পাঠানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 14, মার্চ 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করা টেকনাফের এক যুবকের দায়ের করা মামলায় জারি করা সমনের নোটিশ পাননি বলে এবারও আদালতে হাজির হননি আবদুর রহমান বদি। তাকে ইমেইল যোগে সমনের নোটিশ পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারি জজ জিয়াউল হক এ আদেশ দেন বলে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।

গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়সী যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন।

মামলায় বদি ছাড়াও মূল বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। ওইদিন মামলাটি আমলে নিয়ে আব্দুর রহমান বদিসহ বিবাদীদের ১৪ জানুয়ারী স্বশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন।

কিন্তু আবদুর রহমান বদি সমন পাননি বলে সেদিন আদালতে উপস্থিত হননি। আদালত ১৪ মার্চ তারিখ নির্ধারণ করে। এদিনও একই কারণে উপস্থিত হননি তিনি।

মামলার বাদী মোহাম্মদ ইসহাক জানান, তাকে পুত্র স্বীকার করার ভয়ে কৌশলে আবদুর রহমান বদি নোটিশ গ্রহণ করছেন না। নোটিশটি জারিকারক তার বাড়িতে টাঙ্গিয়ে দিয়েছেন। একই সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলরের হাতে নোটিশের কপি দেয়া হয়েছে।

কৌশলে মামলা বিলম্ব করতে এমন আচরণ করা হচ্ছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো নাজিম উদ্দিন।

৩০ বছর আগে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আবুল বাশারের মেয়ে সুফিয়া খাতুনকে সাবেক সংসদ সদস্য বদি বিয়ে করেন বলে মামলার বাদী দাবি করেন।

Tags: আব্দুর রহমান বদিবদিবাবা
Previous Post

টাঙ্গাইলে ভাইয়ের হাতে ভাই ‘খুন’

Next Post

১১ বছরে ভোক্তা অধিকারে অভিযুক্তদের জরিমানা ৭৩ কোটি টাকা

Next Post
বৈঠকে বক্তারা ভোক্তা অধিকার রক্ষা ও সচেতনতার গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছরে ভোক্তা অধিকারে অভিযুক্তদের জরিমানা ৭৩ কোটি টাকা

মনিরুলের সাক্ষাৎকারে সাংবাদিকরা প্রশ্ন করছেন, পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলতা টিমের, ব্যর্থতা আমার: মনিরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT