চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাচ্ছে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:27 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2019
in সম্পাদকীয়
A A

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার। আর গত ২৪ ঘণ্টায় (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। গতমাসের বিভিন্ন সময়ের সঙ্গে তুলনা করলে এই সংখ্যা অনেক কম। তবে আজও রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

কয়েকদশকের মধ্যে এই বছর সারাদেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। আগের বছরগুলোতে শুধুমাত্র রাজধানীতে এই রোগ দেখা গেলেও ঈদের ছুটিতে সারাদেশে যাতায়াত করা মানুষের কারণে সারাদেশে ছড়িয়ে পড়ে ডেঙ্গু। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আক্রান্ত হবার পাশাপাশি অনেকে প্রাণ হারান এডিস মশাবাহিত এই জ্বরে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৫ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭২ হাজার ১১৪ জন। এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ৯৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যার বিচারের এই অবস্থা যথেষ্ট নেতিবাচক হলেও আক্রান্তের সংখ্যা কমার বিষয়টি আশাজাগানিয়া। দেশজুড়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতার ফলে কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। সেইসঙ্গে ঋতুচক্রের স্বাভাবিক নিয়মে ডেঙ্গুর মৌসুম বর্ষাকাল শেষ হয়ে শরৎকাল শুরু হওয়াতে কিছুটা স্বস্তি দেখা দিচ্ছে জনমনে।

ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক বলেন, ডেঙ্গু রোগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রতিনিয়তই এ সংখ্যা কমে আসছে। পরিচালকের কথার মতো আমাদেরও ধারণা, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে প্রায় শূন্যতে চলে আসবে ।

এবছরের ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষা নিয়ে আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সারাদেশের জনগণ সচেতন হবে বলে আমাদের আশাবাদ। তাছাড়া শুধু সরকারের বা সিটি-পৌরসভার মেয়রদের দিকে তাকিয়ে না থেকে জনগণের উচিত নিজ নিজ বাড়িঘরসহ এডিস মশার প্রজননস্থলগুলো সারাবছর পরিষ্কার রাখার অভ্যাস করা। তাহলেই হয়তো সামনের দিনগুলিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুজ্বর, অকালে প্রাণ হারাতে হবে না দেশের মানুষকে।

Tags: এডিস মশাডেঙ্গু
Previous Post

খালেদা জিয়ার বাবাকে বন্দোবস্ত দেয়া জমির মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন

Next Post

‘দৌলতদিয়ার মানুষের সঙ্গে কথা বললে বেঁচে থাকার শক্তি পাবেন’

Next Post

'দৌলতদিয়ার মানুষের সঙ্গে কথা বললে বেঁচে থাকার শক্তি পাবেন'

সাকিবের হিসাব মিললে জিতবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT