চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাওয়া বলিউড নিয়ে উচ্ছ্বসিত ঋষি

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
7:58 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in বিনোদন
A A

ঋষি কাপুর মনে করেন এখনকার দর্শকরা সিনিয়র অভিনেতাদেরকে সিনেমার মূল চরিত্রে খুব সহজ ভাবে গ্রহণ করতে পারে। আগে এমনটা ছিল না।

জিতু জোসেফ এর ‘দ্য বডি’ ছবিতে দেখা যাবে ঋষি কাপুরকে। ছবি প্রসঙ্গে ঋষি কাপুর বলেন,’ এখনকার নির্মাতারা চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বেঁছে নেন। ইন্ডাস্ট্রি বদলেছে। জোসেফ আমাকে এবং ইমরান হাশমিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন। দুটোই গুরুত্বপূর্ণ চরিত্র। এখন সিনিয়র অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পান।’

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সান্দ কি আখ’ ছবিতে শিল্পী নির্বাচনের বিতর্ক নিয়েও কথা বলেছেন ঋষি কাপুর। ‘সান্দ কি আঁখ’ ছবিতে ষাট বছরের নারীর চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু এবং ভূমি পেডনেকার। ঋষি কাপুর মনে করেন, তরুণ দুই অভিনেত্রীকে প্রবীণ চরিত্রে না নিয়ে দুজন সিনিয়র অভিনেত্রীকে নিলে ছবির কাজ আরও ভালো হতো।

ঋষি কাপুর মনে করেন বলিউডের সিনেমার গল্পে অনেক পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘যেই পরিবর্তনগুলো এসেছে, সেগুলো তখন ছিল না যখন আমরা জনপ্রিয়তার শীর্ষে ছিলাম। দুঃখের বিষয় যে আগে তারকাদের একটা ফ্রেমে বেঁধে ফেলা হতো, অ্যাকশন হিরো, রোমান্টিক স্টার অথবা ড্যান্সিং হিরো। ক্যারিয়ারের ২৫ বছর আমি ছিলাম রোমান্টিক হিরো। এখন নতুনদেরকে নানা ধরণের সিনেমা করতে দেখি, যেমনটা রণবীর করেছে ‘বরফি’তে। আমি কখনই বরফি, সাঞ্জু অথবা রকেট সিং এর মতো ছবি করতে পারতাম না। এধরনের এক্সপেরিমেন্টাল ছবি করা সম্ভব ছিল না। আয়ুষ্মান যে ধরণের ছবি করছে, সেগুলো কখনই করতে পারতাম না। এগুলো সবই গল্প নির্ভর ছবি।’

ঋষি কাপুর মনে করেন সবচাইতে ভালো বিষয় হলো এখনকার দর্শক গল্পে বৈচিত্র্য চায়। দর্শকরা আয়ুষ্মানের কাছে সুইজারল্যান্ডে গিয়ে রোমান্টিক গানে ঠোঁট মেলানো আশা করবে না। তারা নতুন কিছু চায় সবসময়।

‘দ্য বডি’ নামের একটি স্প্যানিশ ছবির রিমেক ঋষি কাপুরের ‘দ্য বডি’। ছবিতে ঋষি কাপুরের সঙ্গে আরও দেখা যাবে ইমরান হাশমি এবং সভিতা ধুলিপালাকে। ছবিটি মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।

Tags: আয়ুষ্মান খুরানাঋষি কাপুর
Previous Post

লবণের মূল্য বৃদ্ধির সংবাদটি গুজব: পুলিশ সদর দপ্তর

Next Post

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগ

Next Post

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগ

লবণের দাম বিষয়ে গুজব এড়াতে কারওয়ান বাজারে দোকান বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT