চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় উত্থানের পরদিনই আবারও পতনের মুখে পুঁজিবাজার

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:12 অপরাহ্ন 17, জুন 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, বাংলাদেশে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের লেনদেনে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে প্রায় ৬০ পয়েন্ট সূচক বাড়লেও পরদিন সূচকের বড় পতন হয়েছে ঢাকার বাজারে, দাম কমেছে চট্টগ্রামের বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ১৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৭৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৪ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২১৮ কোম্পানির মধ্যে ৩৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪৮ এবং অপরিবর্তিত আছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ডিএসইতে ৩১৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪১৭ কোটি টাকা।

৯.৮৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ৬.৯ শতাংশ দাম কমে তলানিতে ইউনিয়ন ক্যাপিটাল।

চট্টগ্রামেও পতন
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন না হলেও দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির।

লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা এর আগের সবশেষ কার্যদিবসে ছিল ৯ কোটি ৮২ লাখ টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে জনতা ইন্স্যুরেন্স।

Tags: ঢাকা স্টক এক্সচেঞ্জপুঁজিবাজার
Previous Post

কর্মদিবসে সড়কে সমাবেশ না করতে ডিএমপি কমিশনারের অনুরোধ

Next Post

এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: অর্থ উপদেষ্টা

Next Post
জ্বালানি তেলের নল থেকে পানি পড়ছে, বাংলাদেশে বাজারের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা আলোচনা সভায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সৌদির শীর্ষ ব্যবসায়ীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT