চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বজরঙ্গি ভাইজান ২’: ঘোষণা দিলেন সালমান, জানেন না কবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 11, জানুয়ারি 2022
in বিনোদন
A A
দুটি পুরুষের ছবি, একজনের হাতে হাত, অন্যজনের মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসা সফল ছবি হিসেবে তিন নম্বরে স্থান ‘বজরঙ্গি ভাইজান’-এর। সালমানের ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন এই ছবি। সম্প্রতি এই ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন এই সুপারস্টারের।

‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করেছেন কবীর খান। এই ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণায় সালমানের যে উত্তেজনা ভক্ত অনুরাগীরা খেয়াল করেছেন, তার ছিঁটেফোটাও দেখা গেলো না কবীর খানের মধ্যে।

মুক্তি প্রতীক্ষিত দক্ষিণ ভারতের বিগ বাজেটের ছবি ‘আরআরআর’-এর এক প্রমোশনাল ইভেন্টে সালমান উপস্থিত হয়ে ঘোষণা করেছেন রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ব‘জরঙ্গি ভাইজান ২’ এর চিত্রনাট্য লিখছেন। এমনকি ছবির নামও ঠিক হয়ে গিয়েছে, ‘পবন পুত্র ভাইজান’।

এই বিষয় নিয়ে কবীর খানকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ‘খুব বেশি উত্তেজিত হয়েই নাকি এমনটা বলেছেন সালমান খান।’

মিড-ডে’কে দেওয়া সাক্ষাৎকারে কবীর খান বলেন, ‘অবশ্যই বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েল লেখা হচ্ছে। সালমান (খান) উত্তেজনার বশে বলে ফেলেছেন। আমি চিত্রনাট্য পড়িনি কিন্তু বিজয় স্যার কিছু এক্সাইটিং লিখবেন অবশ্যই। সিক্যুয়েল তৈরির ভাবনা আমাকে কোনওদিনও উত্তেজিত করে না। আমার কোনও ছবি সফল হয়েছে বলেই আমি তার সিক্যুয়েল তৈরি করব এই ধারণায় বিশ্বাসী নই আমি। যদি আমি দারুণ একটা গল্প খুঁজে পাই তখনই বানাবো’।

এরপর বিষয়টা হালকা করে কবীর খান বলেন, ‘সালমান কোনওদিনই বাধা ধরা নিয়ম মানেন না, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করেন না। উনি মন থেকে কথা বলেন’।

স্পষ্টভাবে কিছু না বললেও কবীরের কথায় ইঙ্গিত মিলল ‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়েল তৈরি হলেও তিনি সেই ছবির পরিচালকের আসনে থাকছেন কিনা তা নিশ্চিত নয়। বা সালমানের ইচ্ছাই বা কী তাও জানা নেই।

এদিকে বলিপাড়ায় গুঞ্জন, ‘টিউবলাইট’ ছবি ব্যর্থ হওয়ার পর থেকেই সালমান-কবীরের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। দুজনের ঠাণ্ডা লড়াই নিয়ে চর্চারও শেষ নেই।

Tags: আরআরআরকবীর খানবজরঙ্গি ভাইজানবলিউডবাজেটসিক্যুয়ালসিনেমা
Previous Post

চাঁদপুরে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Next Post

‘এমবাপে তুমি শেষ’

Next Post
এমবাপে ফুটবল খেলোয়াড়ের ছবি, চোখে চোখে চোখে হাত, প্যারিস সেন্ট জার্মেইর জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমবাপে তুমি শেষ’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রতি সদয় হতে বললেন এসিএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT