চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: বলিউডের আলোচিত সব বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 27, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি ও অতিথিদের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার প্রকোপের কারণে গেল বছরের পুরোটা সময় নিস্তেজ ছিল পুরো বলিউড। বছরটিতে অনেক তারকাই ধুমধাম করে বিয়ে করার পরিকল্পনা করলেও করোনার কারণে সীমিত আকারে সারতে হয়েছে বিয়ে। তবে চলতি বছর সেই প্রকোপ কমতেই বিয়ের পিঁড়িতে বসেছেন একের পর এক বলিউডের নামি তারকারা। এক নজরে দেখে নেয়া যাক চলতি বছর যেসব নামি তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন:

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল
২০২১ সালের একদম শুরুতেই ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে মালাবদল সারেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। ২৪ জানুয়ারি আলিবাগে একদম নিকট আত্মীয় ও বন্ধুদের উপস্থিতি বিয়ের পর্ব সারেন তারা।

দিয়া মির্জা-বৈভব রেখি
ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস এশিয়া প্যাসেফিক দিয়া মির্জা। ১৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখির গলায় মালা দেন দিয়া। একদম চুপিসারেই মেটে এই ইকো-ফ্রেন্ডলি বিয়ে। শুধু তাই নয়, বৈদিক রীতিতে বিয়ে করেন অভিনেত্রী, অর্থাৎ কন্যাদান রীতি না মেনেই বিয়ে হয় তাদের। পরবর্তীতে দিয়া নিজেই জানান, বিয়ের সময় সন্তানসম্ভবা ছিলেন তিনি।

ইয়ামি গৌতম-আদিত্য ধর
চলতি বছরে করোনার দ্বিতীয় ধাপে এক্কেবারে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন বলিউডের অন্যতম ডিভা ইয়ামি গৌতম। পরিচালক আদিত্য ধরের সঙ্গে ৩ বছর প্রেমের সম্পর্কে ছিলেন ইয়ামি। কিন্তু এই তথ্য গোপনেই রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে চলতি বছরের জুলাইতে নিজেদের পরিবারের উপস্থিতিতেই নিজের জন্মস্থান বিলাসপুরে গাঁটছড়া বাঁধেন আদিত্য-ইয়ামি। বিয়ের দিন মায়ের বিয়ের লাল টুকটকে শাড়ীতে সেজেছিলেন ইয়ামি।

রিয়া কাপুর-করণ বুলানি
চলতি বছরের ১৪ আগস্ট গাঁটছড়া বাঁধেন অনিল কাপুরের ছোট মেয়ে তথা বলিউড প্রযোজক রিয়া কাপুর। পরিচালক করণ বুলানির সঙ্গে চার হাত এক হয় রিয়ার। করোনা আবহে একদম ছিমছাম বিয়ের আসরই চেয়েছিলেন রিয়া-করণ। রিয়ার বিয়েতে শামিল ছিল গোটা কাপুর পরিবার এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা।

রাজকুমার রাও-পত্রলেখা পাল
গেল ১৫ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজকুমার রাও আর পত্রলেখা। কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বসেছিলে বিয়ের আসর। পূর্ণতা পেল জুটির ১২ বছরের প্রেমের সম্পর্ক। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে হয়েছে বিয়ের অনুষ্ঠান। সব্যসাচীর কনে হিসাবে নজর কেড়েছেন পত্রলেখা।

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল
নিঃসন্দেহে বলা যায় চলতি বছরের সবচেয়ে আলোচিত ও চর্চিত বিয়ে হলো ক্যাটরিনা-ভিকির বিয়ে। বিয়ের ছবি পোস্ট করবার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি এই তারকা জুটি। ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের সোয়াই মাধোপুর সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় বিয়ে সারেন ভিকি-ক্যাটরিনা।

Tags: ফিরে দেখা ২০২১বছর শেষেলিড বিনোদনসালতামামি ২০২১
Previous Post

ভ্যাকসিনের আওতা বাড়াতে হবে

Next Post

পূর্বাচলের নতুন ঠিকানায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলের নতুন ঠিকানায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

বাংলাদেশ মহিলা ভলিবল দল মালদ্বীপকে হারিয়ে বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতা ভলিবল: মালদ্বীপকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT