আগুনে উপস্থিতি দিয়ে বছরের শুরু ছিল। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে সিঙ্গেল নম্বর ‘আগুন’ এবং তার ভিডিও তুমুল শ্রোতাপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। তারপর বছর জুড়ে চলেছে তার গানের সফর। যেখানে অন্যের গানে মডেল হওয়া, রোমান্টিক লুকে নিজের আত্মপ্রকাশ সবই ছিল। কিন্তু বছর শেষে প্রয়োজনীয়তা হারানোর কথা শুনে চমকে ওঠে শ্রোতা বা দর্শক। কার প্রয়োজনীয়তা হারালেন তিনি নিজের জীবনে। নাকি নিজের প্রযোজনীয়তা অন্য কারও জীবন থেকে ফুরিয়েছে বলে আক্ষেপ করছেন?
পরে জানা যায়, ‘নেই প্রযোজন’ শিরোনামে বছর শেসে একটি সিঙ্গেল করেছেন্ যা বছর শুরু মত ধ্রুব মি্িুজিক স্টেশন থেকে অডিও-ভিডিও দুই রকমেই প্রকাশিত হয়েছে। যে গানের ভিডিওতে তিনি রকস্টার প্রেমিকের ‘নেই প্রয়োজন’ শিরোনামের গানের ভিডিওতে যুবরাজ এসেছেন প্রেমিক পাগল রকস্টারের ভুমিকায়।
‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডি এম এস) এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘নেই প্রয়োজন’। ‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’ এমন কথায় গানটি সাজিয়েছেন গোলাম কবির রনি এবং সুর ও সঙ্গীতায়জন করেছেন মীর মাসুম।
গানটির শুটিং হয়েছে উত্তরার ভিন্ন কিছু লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। গানের ভিডিওতে আসিফ আকবের সাথে মডেল হিসেবে দেখা গেছে ‘‘কন্যারে’ এর মডেল সুস্মিতা সিনহা কে।
নতুন গান আর ভিডিওতে নতুন লুক নিয়ে চ্যানেল আই অনলাইনকে আসিফ আকবর বলেন ‘গান আমি অন্তর দিয়ে গাইবার চেষ্টা করি। তা যে ঘরানারই হোক। আর ভিডিওতে একধরণের পাগলামী করেছি। ইচ্ছা করে। এরকম লুকে দর্শক আমাকে এর আগে দেখেনি। প্রেম বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা এবং তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা উপভোগ করবে গানটি।’









