চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর বছর বিয়ে করে ২৮৬টি বিয়ে, গোপন ভিডিওতে প্রতারণা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

জাকির হোসেন ব্যাপারী, ২০০৫ সাল মাত্র ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন। এরপর থেকে প্রতিবছর তিনি একটি করে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরের ২৮৬টি বিয়ে করার তথ্য ফাঁস হলেও এখন পর্যন্ত ‘কিছু কম’ বিয়ে করেছেন বলে পু্লিশকে জানিয়েছেন।

সম্প্রতি রাজধানীর মিরপুরের এক নারী জাকিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে গত বুধবার ফার্মগেট থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পু্লিশ। এরপর তাকে থানায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে বের হয়ে আসতে শুরু করে নানা চাঞ্চল্যকর তথ্য।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, জাকির হোসেন ব্যাপারী (৩৫) একজন প্রতারক। তার বিয়ে করা এক স্ত্রীসহ একটি চক্র আছে। তিনি প্রতি বছর বিয়ে করেন। তারপর শ্বশুর বাড়ি থেকে নানা কায়দায় অর্থ হাতিয়ে নেয়। এটাই তার মূল ব্যবসা।

এখন পর্যন্ত কয়টি বিয়ে করেছেন জাকির এমন প্রশ্নে ওসি তেজগাঁও বলেন, ‘ব্যক্তিগত বিষয় হবার কারণে তার এখন পর্যন্ত বিয়ের সংখ্যাটা আমরা বলতেছি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৮৬টি বিয়ের প্রসঙ্গে তিনি আমাদের ‘কিছু কম’ করেছেন বলে জানান।’

শামীম অর রশীদ তালুকদার বলেন, মিরপুরের এক নারী জাকিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। সেই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছিলাম। রিমান্ড শেষে আজকে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হিসেবে পরিচয় দেয়া জাকিরের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার দুর্গাপুর।

তেজগাঁও থানার পুলিশ জানায়, জাকির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজেকে অবিবাহিত এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। তাদের মধ্যে অনেককে তিনি বিভিন্ন সময় বিয়ে করেন। বিয়ের পর জাকির নববধূর বাসায় থাকতেন এবং কৌশলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এসব বিয়ের খবর তিনি কোনো স্ত্রীকে জানতে দিতেন না। সবারই ব্যক্তিগত ভিডিও ধারণ করতেন। কেউ প্রতিবাদ করলে ওই সব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন।

জানা যায়, প্রতারণার ফাঁদ পেতে তরুণীদের সর্বস্ব লুটে নিতে জাকিরের রয়েছে এক সিন্ডিকেট চক্র। সংঘবদ্ধ ওই চক্রে রয়েছে নকল কাজী ও মৌলভি। এ ছাড়া চক্রের কিছু নারী-পুরুষ নিজের মা-বাবা ও ভাইবোন বানিয়ে জাকির তরুণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। এভাবে বিয়ের নামে গত দুই বছরে জাকির ২২ ব্যবসায়ী ও চাকরিজীবী নারীকে ধর্ষণ করেছেন।

সম্প্রতি ফেসবুকে বিয়ের নামে আরেকটি প্রতারণার ফাঁদ পেতেছিলেন জাকির। অবশ্য এবার তিনি নিজেই ফাঁদে পড়েন, আগেভাগেই প্রতারণার শিকার নারী বুঝে ফেলেন জাকিরের উদ্দেশ্য।

ওই তরুণী জানান, ফেসবুকের মাধ্যমে গত ৩১ অক্টোবর জাকিরের সঙ্গে তার পরিচয়। এর পর ভুলিয়ে-ভালিয়ে তার সঙ্গে জাকির প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ৭ নভেম্বর নিজস্ব সিন্ডিকেটের হুজুর ডেকে তাকে বিয়েও করেন। নানা বিপদ বা সমস্যার কথা বলে জাকির ওই তরুণীর কাছ থেকে ইতোমধ্যেই প্রায় ৪৫ হাজার টাকাও হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী তরুণীদের মাধ্যমে পাওয়া গেছে জাকিরের তিনটি বিয়ের কাবিনসহ তার প্রতারণায় ব্যবহৃত অসংখ্য ছবি, ফেসবুকের চ্যাটবক্সে কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও ক্লিপ।

Tags: গ্রেপ্তারতেজগাঁও থানা পু্লিশপ্রতারণা
Previous Post

সংকটে সাদা পোশাকে বাংলাদেশের ভাবমূর্তি

Next Post

রোহিঙ্গা ইস্যুতে চীনের কোন পক্ষপাতিত্ব নেই: চীনা রাষ্ট্রদূত

Next Post

রোহিঙ্গা ইস্যুতে চীনের কোন পক্ষপাতিত্ব নেই: চীনা রাষ্ট্রদূত

সততার সাথে কাজ করতে চাই: যুবলীগ চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT