পপ গায়িকা টেইলর সুইফটকে নিয়ে খবর যেন এড়ানোই যাচ্ছে না। সংগীত দুনিয়ার শিরোনাম হতে তার যেন জুড়ি নেই। ক্যারিয়ারটা যেন এখন বেশ তুঙ্গে তার।
সিএমএ অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে বছরের সেরা গান নির্বাচিত হয়েছে টেইলর সুইফের লেখা আলোচিত ‘বেটার ম্যান’ গানটি।
তার লিটল বিগ টাউন অ্যালবামের এ গানটির মিউজিক ভিডিওটিও বেশ আলোড়ন তুলেছে। ইউটিউবে দেখা হয়েছে প্রায় সাড়ে চার কোটিবার।
তবে টেইলর সরাসরি উপস্থিত থাকতে পারেননি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন কাছের বন্ধু কার্লি ক্লোস। সম্প্রতি টেইলরের ব্যস্ততা তার নতুন অ্যালবাম ‘রেপুটেশন নিয়ে।
রেপুটেশন টেইলরের ষষ্ট স্টুডিও অ্যালবাম। এতে মোট ১৫ টি গান স্থান পেয়েছে। এর আগে অ্যালবামটির গর্জিয়াস গানটির একটি টিজার ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে। অ্যালবামটির ‘দ্য ইন্ড’গানটির ফিচারিং এ আছেন আরেক পপ তারকা এড শিরান।
রেপুটেশনের উল্লেখযোগ্য গানগুলো হল – রেডি ফর ইট?, আই ডিড সামথিং ব্যাড, ডোন্ট ব্লেম মি,লুক হোয়াট ইউ মেইড মি ডু, কিং অফ মাই হার্ট, কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’। ই!অনলাইন









