চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
ইমপ্রেসের ছবি

২০১৭ সালে বেশ কিছু বাংলা চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়েছে। ব্যবসাসফল ছবিরও সংখ্যাও গেলবারের ‍তুলনায় নেহায়েত কম নয়। তার পাশাপাশি ভিন্ন ধারা ছবিও তৈরি হয়েছে অনেক। বিশেষ করে বাংলাদেশে গল্প নির্ভর চলচ্চিত্র নির্মাণে অনন্য প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ভিন্ন ধারার একাধিক চলচ্চিত্র তৈরি করে প্রশংসিত হয়েছে। এক নজরে দেখে নিন এবছর ইমপ্রেস টেলিফিল্ম-এর আলোচিত কয়েকটি সিনেমার খবর:

খাঁচা: এবছরের ২২ সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে তৈরি আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। ৯০তম অস্কার আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র হিসেবে এটি নির্বাচিত হয়েছে। দেশভাগের গল্পে নির্মিত ‘খাঁচা’ ছবির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আজাদ আবুল কালাম। এছাড়াও রয়েছেন মামুনুর রশীদ, কায়েস চৌধুরী, শিশুশিল্পী পিদিম।

আঁখি ও তার বন্ধুরা: ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত মোরশেদুল ইসলামের ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। অন্ধ কিশোরী আঁখির স্কুল, স্কুলের বন্ধু, অ্যাডভেঞ্চারের গল্প এবং একদল বন্ধুসহ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

রীনা ব্রাউন: ১৩ জানুয়ারি শামীম আখতার নির্মিত ‘রীনা ব্রাউন’ ছবিটি মুক্তি পেয়েছে। মূল গল্পটি ভালোবাসার। তবে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদ্বয়, সে সময় ও বর্তমানের সামাজিক-রাজনৈতিক অবস্থা, সংস্কৃতি উঠে এসেছে ছবিটির গল্পে। তেমন কোনো প্রচারণা ছাড়াই ছবিটি মুক্তি পেলেও প্রশংসিত হয়েছে চলচ্চিত্র বোদ্ধাদের কাছে। সরকারি অনুদানে নির্মিত ‘রিনা ব্রাউন’–এর সহ-প্রযোজক হিসেবে ছিল ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমাটির এর মূল চরিত্রে অভিনয় করেছেন প্রমা পার্বণী। তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ রিজভী ও কলকাতার অভিনেতা বরুণ চন্দ।

ভালোবাসা এমনই হয়: ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পেয়েছে এবছরের ২৭ জানুয়ারি। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’  ছবিতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। এ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান প্রমুখ। ছবিটি সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত হয়েছে।

গ্রাস: এবছরের ২৮ জুলাই মুক্তি পাওয়া গ্রাস ছবিটির কাহিনী মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্ময়কে নিয়ে। তন্ময় চলচ্চিত্র নির্মাতা হতে চায়। কিন্তু তাকে পৃষ্ঠপোষকতা করার মতো কেউ থাকে না।  নানা জটিলতায় হতাশাগ্রস্ত হয়ে পরে সে। হতাশা ‘গ্রাস’ করে তার জীবনকে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারিয়া আফরিন তুষার। এ ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা, আর.বী প্রীতম, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার, শিখা খান, শেলী আহসান, মুনিরা মিঠু, বাদল শহীদ, রানী সরকার প্রমুখ।

Tags: আঁখি ও তার বন্ধুরাইমপ্রেস টেলিফিল্মপরবাসিনী
Previous Post

যশোরে কাভার্ড ভ্যানে আগুনে দু’জনের মৃত্যু

Next Post

দুর্নীতি মামলার হাজিরায় আদালতে যাবেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া

দুর্নীতি মামলার হাজিরায় আদালতে যাবেন খালেদা জিয়া

হোম বাটন

আইফোন দশে কীভাবে যুক্ত করবেন ভার্চুয়াল হোম বাটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT