চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগর থেকে এক লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে গভীর বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লাহ (২৮), করিম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (২২) ও হামিদ (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন যে গভীর বঙ্গোপসাগর দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার ও টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা গভীর বঙ্গোপসাগরে অভিযানে নেমে একটি ফিশিং বোট ধাওয়া করে ৪ জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিমতে ওই ফিশিং বোট তল্লাশী করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মিয়ানমার থেকে এসব চালান সাগরপথে মিয়ানমার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং গত বছর রাখাইন থেকে পালিয়ে এসে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: ইয়াবারোহিঙ্গা
Previous Post

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগকে কীভাবে দেখছে আওয়ামী লীগ?

Next Post

বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনী দেখলেন রাষ্ট্রপতি

Next Post

বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনী দেখলেন রাষ্ট্রপতি

যেভাবে অধ্যক্ষ মাহফুজা হত্যার দায় স্বীকার করা গৃহকর্মী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT