চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ৩নং সতর্ক সংকেত: নিরাপদে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:15 অপরাহ্ন 23, অক্টোবর 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় শুক্রবার সারাদিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কক্সবাজারসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৪নং স্থানীয় হুশারি সংকেত নামিয়ে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সাগর উত্তাল থাকায় সকল ধরনের মাছ ধরার নৌকাসমুহ কক্সবাজারের বাঁকখালী ও উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপদে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান জানিয়েছেন, ‘শুক্রবার ভোর ৬টা থেকে বিকাল পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে ৩নং সংকেত থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ধরণের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দু’শতাধিক আটকে পড়া পর্যটক নিরাপদ আশ্রয়ে রয়েছে। সেন্টমার্টিনের হোটেল-মোটেল ও রিসোর্ট সমুহে তাদের সকল ধরনের সুযোগ সুবিধার বিষয়ে নজরদারি রয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দু’দিন আগে ভ্রমণে যাওয়া এসব পর্যটক কক্সবাজারে ফিরে আসতে পারেনি।

Tags: সেন্টমার্টিন
Previous Post

‘ভিন্ন রূপে পুরুষ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

Next Post

দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু

Next Post
বৃষ্টির মধ্যে মানুষ ছাতা ধরে হাঁটছে, দুর্যোগের প্রস্তুতি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু

বাংলাদেশের নদীর পাড়ে দাঁড়ানো যুবক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীর মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT