চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গসোনাহাট স্থলবন্দর এখনো পুরোপুরি চালু হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 29, এপ্রিল 2015
in অর্থনীতি
A A

প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কুড়িগ্রামের বঙ্গসোনাহাট স্থলবন্দরটি এখনো পুরোপুরি চালু হয়নি। রাজস্ব দিয়েও ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্দরের অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

গত বছরের ডিসেম্বরেই চালু হয় বঙ্গসোনাহাট স্থলবন্দর। ভারতীয় অংশে অবকাঠামো নির্মাণ হলেও বাংলাদেশ অংশের চিত্র একেবারেই ভিন্ন। ভারতের আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ও মেঘালয় রাজ্য থেকে স্বল্প সময় ও কম খরচে পণ্য আমদানি ও রপ্তানি সুবিধা থাকায় বন্দরটি চালু করা হয়। কিন্তু বন্দরটি পুরোপুরি চালু না হওয়ায় হতাশ ব্যবসায়ী ও শ্রমিকরা।

বন্দরে খেটে খাওয়া কুলি ও শ্রমিকরা বলেন, বন্দরে প্রথমে তারা কাজ করে বেশ ভালো টাকা আয় করতো। কিন্তু বন্দরটি পুরোপুরি চালু হয়নি অথচ সেখানে অন্যান্য ইউনিয়ন থেকে আসা শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় আয় কমে গেছে সবার। পর্যাপ্ত অবকাঠামো না থাকা এবং সোনাহাট রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশি খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

কুড়িগ্রামের কাস্টম এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মোঃ শাকিল খন্দকার বলেন, এই বন্দরটি দিয়ে এবছরের মার্চ পর্যন্ত যে আমদানি রপ্তানি হয়েছে তাতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।এই বন্দরটি দিয়ে এখন শুধু পাথর ও কয়লা আমদানি রপ্তানি হচ্ছে। কিন্তু এখানে আরো আটটি পন্য আমদানি রপ্তানির সুযোগ রয়েছে।এর অবকাঠামোর বাকি কাজটি সম্পাদিত হলে সরকারের রাজস্ব অনেক বাড়বে।

বন্দরের প্রয়োজনীয় ভুমি অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।

প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে বন্দরটিকে বাণিজ্য বান্ধব করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

Tags: কুড়িগ্রামস্থলবন্দর
Previous Post

হারিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মাছের প্রজাতি

Next Post

মুশফিকের আঘাতটি গুরুতর নয়

Next Post

মুশফিকের আঘাতটি গুরুতর নয়

রিয়ালে বিধ্বস্ত আলমেরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT