চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 08, আগস্ট 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নীরব সংগঠক বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ছবি, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট। ১৯৩০ সালের এ দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন বেগম মুজিব। এই মহীয়সী নারী ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার সঙ্গে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নিহত হন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন হয়ে আসছে দেশে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় পালন করবে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— সোমবার সকাল ৮টায় বনানী কবরস্থানে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। পরে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাঙালি মহীয়সী নারী শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভা এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরণ করবে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। একই সময়ে জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা করবে দলটির বন ও পরিবেশ উপকমিটি।

বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে যুবলীগ, ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা করবে স্বেচ্ছাসেবক লীগ। পৃথক কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ।

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২’ প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সোমবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

Tags: বঙ্গমাতার জন্মবার্ষিকী
Previous Post

হুয়ান গাম্পার ট্রফি জিতল বার্সা

Next Post

করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত জাপানে

Next Post
স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত জাপানে

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল কমনওয়েলথ গেমস ২০২২ এ সোনা জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সোনা অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT