চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের খলনায়কদের বিচার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 15, আগস্ট 2020
in জনপদ, নীলফামারী
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের বিচার দাবি করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের নেতারা এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের বিচার চেয়েছেন। প্রয়োজনে আইন পরিবর্তন করে মৃত ব্যক্তির বিচারের বিধানও চান তারা ।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় “ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন” আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।

সংগঠনের মূল সমন্বয়ক এনামুল হক বলেন, ‘আজ আরও একটি শোকাবহ ১৫ আগস্ট অতিক্রম করছে জাতি। এরই মাঝে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে ঠিকই। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের বিচার হয়নি আজও। প্রায় ৩৫ বছর পর এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি জড়িত সাবেক সেনা সদস্যদের দণ্ড দেয়া হলেও বেসামরিক কোন ব্যক্তির বিচার হতে দেখা যায়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোন নিছক হত্যাকাণ্ড নয়, বরং এর পেছনে সুস্পষ্ট একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়েও রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কারা কারা ছিলেন এবং কি উদ্দেশ্যে ছিলেন সেটি নিয়ে আরও তদন্ত হওয়া প্রয়োজন।’

ফাউন্ডেশনের মতে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা হলেও, এই হত্যাকাণ্ডের রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি অপ্রকাশিত থেকে গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের বিচারের আওতায় এনে জাতির সামনে সত্য উন্মোচিত হওয়া অত্যন্ত জরুরি।

২০১৬ সালের আগস্ট মাসে, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য এবং যোগসাজসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে এবং এ বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। কিন্তু আফসোস আজ প্রায় ৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এ ব্যাপারে জাতি এখনও অন্ধকারেই আছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে “ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে সকালে জলঢাকা জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Tags: জাতীয় শোক দিবসব্যারিস্টার তুরিন আফরোজ
Previous Post

‘নায়ক’ হওয়ার অভিজ্ঞতা জানালেন চাঙ্কি পান্ডে

Next Post

এমন লজ্জার হার শেষ কবে হেরেছিলো বার্সা?

Next Post
বার্সেলোনা ও মিউনিখের ফুটবল খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন লজ্জার হার শেষ কবে হেরেছিলো বার্সা?

ব্রুনাইয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুনাইয়ে জাতীয় শোক দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT