চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন অতিথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 28, আগস্ট 2017
in পরিবেশ
A A
বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন অতিথি

বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন অতিথি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন পার্কে বাচ্চার জন্ম দিল এক হাতি। রোববার রাত পৌনে এগারোটায় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দক্ষিণ এশিয়ান জাতের ওই নারী হাতির জন্ম হয়। ওই হাতি শাবকের মায়ের নাম মুক্তি রানি এবং বাবার নাম শেল বাহাদুর। এ নিয়ে এ পার্কটিতে মোট হাতির সংখ্যা সাত হলো।

পার্কের ভেটেরিনারি সার্জন মো.নিজাম উদ্দিন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ২০১৩ সালে ছয়টি বন্যহাতি সাফারি পার্কে এনে পোষ মানানো হয়। এদের মধ্যে দুটি পুরুষ ও চারটি মাদী। চার বছর পর প্রথম হাতি শাবক প্রসব করল। এখন সাফারি পার্কে হাতি পরিবারের সদস্য সংখ্যা হলো সাতটি। এর আগে দেশের কোন পার্ক বা চিড়িয়াখানায় আবদ্ধ পরিবেশে হস্তিশাবক প্রসবের তথ্য নেই বলে জানান তিনি। শাবকটির প্রসবকালীন ওজন ছিল প্রায় ৬০ কেজি।

একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি ওজন হয়। ১৮-২০ বছরে হাতি প্রজনন সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২মাস। সাধারণত চার-পাঁচ বছর পর একটি করে বাচ্চা প্রসব করে। শাবক সাধারণত সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।

তিনি আরো বলেন, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে; সেখানে পর্যটকদের যাতায়ত সীমিত রাখা হয়েছে। মা হাতিটিকে প্রতিদিন ২০ কেজি কলা গাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫০ কেজি আখ, ১০ কেজি গাজর, তিন কেজি জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রায় চার বছর পর থেকে বাচ্চা হাতি প্রাকৃতিক খাবার খাওয়া শুরু করে। মা হাতি যাতে অপুষ্টিতে না ভোগে তার জন্য তাকে প্রয়োজনীয় খাবার ও ওষধ সরবরাহ করা হচ্ছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামে এই দক্ষিণ এশিয় হাতির দেখা মেলে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তথ্য অনুসারে এই হাতি ‘বিলুপ্তপ্রায়’ প্রাণীর তালিকায় অন্যতম।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: বঙ্গবন্ধু সাফারি পার্কহাতি
Previous Post

প্রতারণার সঙ্গে জড়িত হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে

Next Post

জাপানের আকাশে মিসাইল ছুড়ল নর্থ কোরিয়া

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের আকাশে মিসাইল ছুড়ল নর্থ কোরিয়া

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কত লিড দিবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT