চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে দেশবিরোধী কর্মকাণ্ড হলে কঠোর ব্যবস্থা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 14, মার্চ 2021
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে দেশবিরোধী কর্মকাণ্ড হলে শক্তভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম।

শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঠেকাতে একটি গোষ্ঠীর কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘যারা ইতোমধ্যে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আশা করবো তাদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের দেশবিরোধী ও দেশের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানাচ্ছি। এমন কোন কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রয়েছে। তবে আসন্ন উৎসবের সঙ্গে দেশের সুনাম জড়িত। এজন্য এমন কর্মসূচিকে সরকার বিরোধী না বলে দেশবিরোধী বলছি।’

উৎসবে আমন্ত্রিত বিদেশী রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রসঙ্গে মনিরুল বলেন, ‘এখানে নিরাপত্তার বিষয়ে কম্প্রোমাইজের সুযোগ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তার যে প্রটোকল রয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।’

সেই উৎসবে কোন নিরাপত্তার ঝুঁকি নেই। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

Tags: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীসুবর্ণ জয়ন্তীসুবর্ণজয়ন্তী
Previous Post

সোনার বাংলা গড়তে যে বিষয়ে জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু

Next Post

শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ‘অদম্য পদযাত্রা’ ২৬ মার্চ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ‘অদম্য পদযাত্রা’ ২৬ মার্চ

এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে আহত ৪ চীনা নাগরিকসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT