চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবো: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 17, জুলাই 2021
in রাজনীতি
A A
নাছিম বক্তৃতা দিচ্ছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি ও আলোচনা সভার ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, দেশের ১৬কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ ও আত্মনির্ভরশীল দেশ গড়ে তুলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

শনিবার সকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, এই করোনা মহামারীর মধ্যে রাজনীতিবিদদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত দেশের অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা। বিশেষ করে এই কাজটি বিএনপি-জামাত রাজনৈতিক দল করেনি। তাদের রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, অপরাজনীতি, দুর্নীতি ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি। এ কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তাই এই করোনার মধ্যেও বিএনপি জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, অপপ্রচার গুজব এর মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার গুজব ছড়িয়ে মানুষকে হতাশা দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। অতীতের মত এখনো বিএনপি-জামাত সাম্প্রদায়িক শক্তির উপর ভর করছে। যারা দেশের বিরুদ্ধে এসব করছে, এসব করার মধ্যে দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়,ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই দেশবিরোধী চক্রান্তকারী গোষ্ঠী দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন সকল কিছু নস্যাৎ করতে চায়, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা দেশের বিরোধিতা করবে তাদেরকে যেকোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করবো। যারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, গণতন্ত্রবিরোধী তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষককে বাচাতে সরকার সকল ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এমনকি কৃষকের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছেন। এই মহামারীর মধ্যে কৃষিবিদদের অবদান অপরিহার্য।

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়া এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বানিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক সহ কেআইবি নেতৃবৃন্দ।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিম
Previous Post

২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করলো হোয়াটসঅ্যাপ

Next Post

কানে কে হাসবেন শেষ হাসি?

Next Post
বিশেষ অনুষ্ঠানে অতিথিদের সমাগম ও রেড কার্পেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে কে হাসবেন শেষ হাসি?

সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT