চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতিধন্য টুঙ্গিপাড়া

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
10:46 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ, মুজিব শতবর্ষ
A A
টুঙ্গিপাড়া স্মৃতিধন্য বঙ্গবন্ধুর শৈশবের বাড়ি, পুরনো স্থাপনা ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধারণ করে ধন্য হওয়ার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনায় পরিণত হয়েছে অনেক জায়গা। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের স্মৃতিময় টুঙ্গিপাড়া।

শস্য-শ্যামলা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে শোভিত গোপালগঞ্জ। তখন নৌকায় অনেক সময় লাগলেও এখন জেলা শহর থেকে আধ-ঘণ্টা দূরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া।

বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা ছিলেন ইরাক থেকে আসা দরবেশ শেখ আউয়ালের বংশধর। খুলনা থেকে তারা টুঙ্গিপাড়ায় আসেন। বঙ্গবন্ধুর এ আদিবাড়ির দালানগুলোর দু’য়েকটি এখনো টিকে আছে। প্রায় আড়াইশ বছর পুরনো এ স্থাপনাগুলো বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন।

জমিদারির সাথে ভাল ব্যবসাও ছিলো তাদের। মুজিবপিতা শেখ লুৎফর রহমান ও মুজিবমাতা সায়েরা খাতুনের টিনের ঘর ছিল। টিনের সেই ঘরেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ওই ঘরটির জায়গায় নতুন এ ভবন তৈরি করা হয়েছে।

তখনকার সেই টিনের ঘরেই শেখ মুজিবের বউ হয়ে এসেছিলেন রেনু নামে পরিচিতি তার চাচাতো বোন শেখ ফজিলাতুন্নেসা। রেনুর যখন ৩ বছর বয়স তখন ১৩ বছরের শেখ মুজিবুরের সাথে তার বিয়ে হয়। এখনকার ভবনের পাশেই ছিল রেনুদের ঘর।

ঐতিহ্যবাহী শেখ পরিবারের কয়েকটি বড় পুকুর দেখা যায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িতে। ছোটবেলায় এসব পুকুরেই সাঁতরে বেড়াতেন দূরন্ত মুজিব। শত বছর পুরনো এ হিজল গাছে সদলবলে ঝাঁপ দিতেন খালের পানিতে। এমনটাই বলছেন, বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ বোরহানুদ্দিন।

বাল্যকাল থেকেই নেতৃত্বের বিকাশ ঘটেছিল বঙ্গবন্ধুর মধ্যে, যা ছাত্রজীবনে গিয়ে আরও বিকশিত হয়।

Tags: টুঙ্গিপাড়াবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
Previous Post

ওমানের সুলতান কাবুস মারা গেছেন

Next Post

দাবানল মোকাবিলায় ৩ মিলিয়ন ডলার দিচ্ছেন ডিক্যাপ্রিও

Next Post

দাবানল মোকাবিলায় ৩ মিলিয়ন ডলার দিচ্ছেন ডিক্যাপ্রিও

আবারও ১০ টাকার টিকিটে প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT