চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ম্যাচে কোহলিসহ চার ভারতীয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মার্চে ঢাকায় গড়াবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-টুয়েন্টি ম্যাচ। তাতে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য অধিনায়ক বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটারের নাম বিসিবিকে পাঠিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে এমনই।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মার্চের ১৮ ও ২১ তারিখে গড়াবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মহারণ। কোহলির সঙ্গে মোহাম্মদ শামি, শেখর ধাওয়ান ও কুলদ্বীপ যাদবকে বাংলাদেশে পাঠাবেন বলে বিসিবিকে জানিয়েছেন গাঙ্গুলি। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। কাদের নিয়ে এশিয়া একাদশ সাজানো হবে সেই তালিকা তৈরি করতে নামগুলোর দরকার ছিল বিসিবির।

ভারতীয় ক্রিকেটাররা এলেও শঙ্কা ছিল পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে। বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জয়েস জর্জ হিন্দুস্তান টাইমসকে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, কোনো পাকিস্তানিকে আমন্ত্রণ জানানো হয়নি আন্তর্জাতিক মর্যাদা পাওয়া ম্যাচ দুটির জন্য।

‘এশিয়া একাদশে কোনো পাকিস্তানি খেলোয়াড় থাকছে না। এটিই হল আসল কথা। দুই দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলছে বা এক দেশকে বাদ দিয়ে আরেক দেশ প্রাধান্য দেয়া হচ্ছে এমন কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।’

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নয়, মূলত পাকিস্তান সুপার লিগ চলার কারণেই খেলোয়াড় পাঠাতে পারবে না পিসিবি। ২২ মার্চ অনুষ্ঠিত হবে পিএসএলের ফাইনাল।

Tags: বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীবিরাট কোহলিলিড স্পোর্টস
Previous Post

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Next Post

বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন

Next Post
বিটিআরসি-গ্রামীণফোন

বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন

শেয়ার মার্কেটে আসছে রবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT