চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দু’দিনের অনুষ্ঠান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:57 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে গণজমায়েত ও শোভাযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চলো ছুটি বিশ্বে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে’-শ্লোগান ধারণ করে বঙ্গবন্ধুর জন্মশত উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে দুদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব) ফোরকান আহমদ।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এরপর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত নবনির্মিত ‘বঙ্গবন্ধু স্মরণী’ নামকরণ করা সড়কের ফলক স্থাপন করেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। একই সময়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের গ্যালারিতে ফিতা কেটে নিউজকক্স ফটো গ্যালারীর উদ্বোধন করেন অতিথিরা।

সাংস্কৃতিক কেন্দ্রের ভেতরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  আলোচনা উঠে আসে বাঙালি জাতি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সহ নানা বিষয়।

আলোচনায় অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা ,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের প্রধান সমন্বয়ক কবি আসলাম সানী, চ্যানেল আইয়ের জিএম ও শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, কবি রহিম শাহ, কথা সাহিত্যিক কবি মজিদ মাহমুদ, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবি খেন মং মং, কক্সবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসান হাবীব।

অনুষ্ঠানে স্বাধীনতায় ‘মুজিব বিশ্বময়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে চলছে বই প্রদর্শনীও।

আগামীকাল শেষ হবে দু’দিনব্যাপী আয়োজনের কক্সবাজার পর্ব।

Tags: কক্সবাজারশোভাযাত্রা
Previous Post

মোস্তাফিজ ১ কোটিতে রাজস্থানে

Next Post

ঢাকা টু ফ্লোরিডা: ৪ শিল্পী নিয়ে একদিনে ইমন সাহার ৫ গান রেকর্ড

Next Post
বাংলাদেশি শিল্পীদের একদিনে ইমন সাহার ৫ গান রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা টু ফ্লোরিডা: ৪ শিল্পী নিয়ে একদিনে ইমন সাহার ৫ গান রেকর্ড

অস্ট্রেলিয়ার একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য একজন উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের পদক্ষেপে ভীত নয় অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT