চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর উপর রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানী ভাষায় প্রকাশিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 26, নভেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানী ভাষায় প্রকাশিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে জাপানী ভাষায় অনূদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী মিজ আকিয়ে আবে।তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক মহান নেতা। যেহেতু গ্রাফিক্স নভেল জাপানিদের খুব প্রিয় তাই জাপানী ভাষায় অনূদিত গ্রাফিক নভেল ‘মুজিব’ তার সম্পর্কে জাপানের শিশু–কিশোরদের অবহিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশেষ অতিথি জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আশা প্রকাশ করেন যে অনুদিত গ্রাফিক্স নভেল এই মহান নেতার জীবন সম্পর্কে জানতে সহায়তা করবে।

বইটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক, বইটির জাপানি ভাষায় অনুবাদ সফলভাবে সমাপ্ত করার জন্য বাংলাদেশ দূতাবাস, টোকিও এবং অনুবাদকদ্বয়কে ধন্যবাদ জানিয়ে বলেন: প্রকাশনাটি জাপানি শিশুদের কাছে বাংলাদেশের ইতিহাস ও জাতির পিতা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনকে জাপানি শিশু- কিশোর ও জাপান প্রবাসী বাংলাদেশি সন্তানদের কাছে তুলে ধরার অভিপ্রায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইংরেজি ছাড়া প্রথম অন্য কোন বিদেশি ভাষা হিসাবে জাপানিতে গ্রাফিক নভেল ‘মুজিব’ অনুবাদ করা হলো।

বক্তব্য শেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম নিয়ে রচিত একটি “টাইম-লাইন” ভিডিও প্রদর্শন করা হয়।এসময় বইটির অনুবাদকদ্বয় প্রফেসর মাসাকি ওহাসি এবং ইমরান শরিফকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। এছাড়া জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ি প্রতিনিধি, জাপানের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপান প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দূতাবাস, টোকিওর উদ্যোগে গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানী ভাষায় অনুবাদ ও প্রকাশনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

Previous Post

তারেক রহমান বিএনপির সম্পদ না বোঝা?

Next Post

ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিল পুলিশ, পরে প্রাণটাও গেল দোকানির

Next Post
পুলিশ

ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিল পুলিশ, পরে প্রাণটাও গেল দোকানির

মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ‘জঙ্গি’ ইউনুস আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT